নিজস্ব প্রতিবেদন ০৯ সেপ্টেম্বার ২০২৫ ০১:৩৬ এ.এম
সংগৃহীত
টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ছে। এতে এক দিনের ব্যবধানে দেশে সোনার সর্বোচ্চ দামের আরেকটি নতুন রেকর্ড হতে যাচ্ছে। এবার বাড়ছে ভরিতে ১ হাজার ২৬০ টাকা। নতুন এই দর আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭১৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, কাল মঙ্গলবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। এর মাধ্যমে সোনার সর্বোচ্চ দামের আরেকটি রেকর্ড।
এ ছাড়া কাল থেকে প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা।
দেশের বাজারে আজ সোমবার প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ২৩ হাজার ৬৭ টাকায় বিক্রি হয়েছে।
সেই হিসাবে কাল মঙ্গলবার থেকে ২২ ক্যারেট সোনায় ১ হাজার ২৬০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৮৭৫ টাকা দাম বাড়বে।
সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার
আগামী বছরের শুরুতেই নতুন বেতনকাঠামো
সরকারি ক্রয়ে অনলাইনে দরপত্র বাধ্যতামূলক
আজ বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা
সোনার ভরি দাম নেমে দাঁড়াল ১,৯২,৯৬৯ টাকা
অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস
আগস্টেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
আবারও বাড়লো সোনার দাম
সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার
ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে জুলাইয়ে
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন
টানা দুই দিন সোনার সর্বোচ্চ দামের রেকর্ড
যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’
‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন
মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন মিস উজমা চৌধুরী