নিজস্ব প্রতিবেদন ৩০ মার্চ ২০২৫ ১০:৪০ পি.এম
ছবি: সংগৃহীত
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও শতাধিক শিশুর জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশ। ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ উৎসবে শিশুরা পায় নতুন জামা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কাটার, মেহেদী ও বিভিন্ন ধরনের চকলেট।
ঈদের আনন্দ সবার জন্য ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফ্লাওয়ার্স বাংলাদেশের এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। সংগঠনের সদস্যরা নিজেদের ঈদের খরচের একটি অংশ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আয়োজন করেন বলে জানান ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু।
তিনি বলেন, ‘আমাদের ছোট্ট বন্ধুরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা দীর্ঘদিন ধরে এই আয়োজন করে আসছি। প্রতিটি শিশুর মুখে হাসি দেখাই আমাদের মূল প্রেরণা।’
ফ্লাওয়ার্স বাংলাদেশ শুধু ঈদ আয়োজনেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি শিক্ষাবৃত্তি প্রদান, ব্লাড ক্যাম্প আয়োজন, কর্মসংস্থান তৈরি, মাদকবিরোধী জনসচেতনতা এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ঈদ আয়োজনকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করেন, এমন উদ্যোগ সমাজের আরও সংগঠনকে উৎসাহিত করবে।
ফ্লাওয়ার্স বাংলাদেশের এই মানবিক উদ্যোগ যেন আরও বিস্তৃত হয় এবং সমাজের প্রতিটি শিশুর জীবন আনন্দে ভরে ওঠে—এমন প্রত্যাশা সকলের।
সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার
আগামী বছরের শুরুতেই নতুন বেতনকাঠামো
সরকারি ক্রয়ে অনলাইনে দরপত্র বাধ্যতামূলক
আজ বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা
সোনার ভরি দাম নেমে দাঁড়াল ১,৯২,৯৬৯ টাকা
অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস
আগস্টেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
আবারও বাড়লো সোনার দাম
সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার
ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে জুলাইয়ে
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন
টানা দুই দিন সোনার সর্বোচ্চ দামের রেকর্ড
যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’
‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন
মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন মিস উজমা চৌধুরী