নিজস্ব প্রতিবেদন ২৬ নভেম্বার ২০২৪ ০৭:৩০ এ.এম
ছবি: সংগৃহীত
৪৭তম বিসিএস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশ করার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যেকোনো দিনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি ক্যাডার শাখার এক কর্মকর্তা বলেন, জনপ্রশাসন চায় শিগগিরই ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন জারি করা হোক। এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য মন্ত্রণালয় থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট শাখায় তথ্য পাঠানো হয়েছে। এই সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
গত রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ৪৭তম বিসিএস একেবারে নতুন। এটি দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়া এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস নিয়ে ইতোমধ্যে যে সিদ্ধান্ত নেওয়া, তার তথ্যও তুলে ধরেন সচিব। এর মধ্যে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান ছিল। এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১ হাজার ৭৩২ প্রার্থী। এর মধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। গত ৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন নতুন কমিশন গঠনের পর আগে নেওয়া ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে তারাসহ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী, অর্থাৎ ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিসিএসে ক্যাডার পদ ১ হাজার ৭১০টি। এ ছাড়া ১ হাজার ৭৯১টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা