বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় যুবকের বিষপান

নিজস্ব প্রতিবেদন ০১ ডিসেম্বার ২০২৪ ০২:২৮ পি.এম

প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় যুবকের বিষপান ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় শোভন তালুকদার (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এর আগে গতকাল শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার ছাগলের হাট এলাকায় বসে বিষপান করেন তিনি।

শোভন কাঁঠালিয়া উপজেলার বানাই এলাকার ফিরোজ আলম তালুকদারের ছেলে। কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শোভনের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। অপরদিকে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কও রয়েছে তার। এ নিয়ে তাদের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। গত ৩০ নভেম্বরে প্রেমিকাকে নিয়ে শোভন তালুকদারের পালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় শোভন তালুকদার সন্ধ্যায় পাশের উপজেলা ভান্ডারিয়া ছাগলের হাটে বসে বিষপান করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় তাকে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

শোভনের বাবা ফিরোজ আলম তালুকদার বলেন, আমাদের একটি গরুর ফার্ম রয়েছে। শোভন শনিবার বিকেলে দুধ নিয়ে ভান্ডারিয়া ছাগলের হাট বাজারে গেলে সেখান থেকে ফোন দিয়ে তার মাকে বলে মা আমি বিষ খেয়েছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কী কারণে বিষ খেয়েছে আমাদের জানা নেই।

কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, পরিবারের কেউ অভিযোগ দেয়নি। তবে লাশ ময়নাতদন্তে পরিবারের লোক বাধা দিচ্ছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন