বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দুই লাখেই হেলিকপ্টার তৈরি, অপেক্ষা কবে আকাশে উড়বে হেলিকপ্টারটি

নিজস্ব প্রতিবেদন ১৭ অক্টোবার ২০২৪ ০৫:৪৮ এ.এম

দুই লাখেই হেলিকপ্টার তৈরি, অপেক্ষা কবে আকাশে উড়বে হেলিকপ্টারটি ছবি: সংগৃহীত

নিজের মেধা খাটিয়ে তিন বছরে হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়েছে খুলনার কলেজ পড়–য়া ছাত্র নাজমুল। নিজ প্রযুক্তিতে বানানো হেলিকপ্টার দেখতে প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে বাড়িতে ভিড় করেছেন উৎসুক জনতা। এখন অপেক্ষা হেলিকপ্টারটি কবে আকাশে উড়বে।
ছোটবেলা থেকেই হেলিকপ্টার তৈরি এবং তাতে চড়ার স্বপ্ন ছিল নাজমুলের। এ জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়েছেন কারিগরি জ্ঞান। তারপর দেশীয় প্রযুক্তি আর চায়না ইঞ্জিনের মাধ্যমে হেলিকপ্টার তৈরি করতে সক্ষম হন নাজমুল। আর এতে খরচ হয়েছে মাত্র দুই লাখ টাকা। অবশেষে স্বপ্ন সত্যি হলো।

খুলনার ফুলতলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের কৃষক পরিবারের একমাত্র সন্তান নাজমুল। পড়াশুনা করছেন বিএল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে। নাজমুল ওয়েবসাইটের সহযোগিতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন এক আসনবিশিষ্ট এই হেলিকপ্টার। মা-বাবার কাছ থেকেই টাকা নিয়ে তিন বছরের চেষ্টায় সফল হয়েছেন তিনি।
নাজমুল খান জানান, হেলিকপ্টারের বডি তৈরিতে ব্যবহার করেছেন এসএস পাইপ। আর চায়না দেড় শ’ সিসির মোটরসাইকেলের ইঞ্জিনের আরপিএম সাড়ে ছয় হাজার থেকে বাড়িয়েছেন ৯ হাজার আরপিএমএ। এর পাখা সাড়ে আট ফিট লম্বা, চওড়া ২১ মিটার। পুরো হেলিকপ্টারটির দৈর্ঘ্য সাড়ে ২২ ফিট। হেলিকপ্টারটি এক লিটার অকটেনে ১৮ থেকে ২০ মিনিট চলবে। যার সর্বোচ্চ গতিবেগ হবে ৩২০ কিমি/ঘণ্টা।

নাজমুলের বাবা কৃষক নজরুল ইসলাম খানের রয়েছে একটি মুদি দোকানও। দারিদ্রতার মধ্যেও ছেলের উদ্ভাবনী ইচ্ছাকে উৎসাহিত করতে জুগিয়েছেন অর্থ। ছেলের সাফল্যে আবেগাপ্লুত তিনি। স্থানীয়রা জানান, নাজমুল আমাদের এলাকার গর্ব। আমরা তার সফলতা কামনা করি।
এ প্রসঙ্গে জামিরা বাজার আসমোতিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গাজী মারুফুল কবীর বলেন, নাজমুল আমাদের কলেজ থেকে এইচএসসি পাস করেছে। দুই বছর ধরে হেলিকপ্টার তৈরির কাজ করে আসছে। ও যে পর্যায়ে নিয়ে গেছে আশা করছি অতি অল্প সময়ের মধ্যে হেলিকপ্টার আকাশে উড়াতে পারবে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান বলেন, বিষয়টি আমরা অবহিত আছি। তার এ ধরনের কাজ অনেক বড় বিষয় আমাদের জন্য।


খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হেলিকপ্টার প্রস্তুতকারক কলেজ শিক্ষার্থী নাজমুলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। হেলিকপ্টার উড়ানোর সময় ফায়ার সার্ভিসসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন