বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নৌবাহিনী বাহিনীর অভিযানে খুলনার ‘ইয়াবা সম্রাট’ সজীব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন ০৭ অক্টোবার ২০২৪ ০৩:৫২ পি.এম

নৌবাহিনী বাহিনীর অভিযানে খুলনার ‘ইয়াবা সম্রাট’ সজীব গ্রেপ্তার ছবি: সংগৃহীত

খুলনায় নৌবাহিনী বাহিনীর অভিযানে মহানগরীর শীর্ষ মাদক কারবারি ‘ইয়াবা সম্রাট’ সজীবসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, গুলি ও মোবাইল সেটসহ বিভিন্ন সরঞ্জাম।

সোমবার (৭ অক্টোবর) সকালে নগরীর চানমারী ও রূপসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নৌবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনীর সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চানমারী বাজারের ২ নং গলির বাসা থেকে ইয়াবা সম্রাট মো. সজীব ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসায় তল্লাশি করে তিন রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এমুনিশন, এক হাজার ৬১৭ পিস ইয়াবা, এক লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল সেট, একটি ল্যাপটপ, পাঁচটি সিসি ক্যামেরা ও একটি রামদা জব্দ করা হয়।

পরবর্তীতে সজীবের দেয়া তথ্যের ভিত্তিতে নতুন বাজার এলাকার আসাদুল গাজীর ছেলে ফয়েজ রাব্বী, চানমারী মাদ্রাসা রোড এলাকার ইয়াকুব মোল্লা, দাকোপ উপজেলা সদরের জালাল গাজীর ছেলে জিয়ারুল ইসলাম নীরব ও রূপসা বেড়িবাঁধ রোডের সত্তার বড় মিঞার গলির মোহাম্মদ তোয়েব আলী সিকদারের কন্যা জামিলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, সজীবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। সে ক্রসফায়ারে নিহত সুন্দরবনের বনদস্যু জুলফিকার আলী ওরফে জুলফির ছেলে। তার ছোট ভাই আশিক ইসলাম নগরীর ভয়ঙ্কর কিশোর গ্যাং ‘আশিক গ্রুপ’-এর প্রধান।

২০২৩ সালের ১ আগস্ট খুলনার রূপসা সেতু টোল প্লাজা থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ সজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় র‌্যাব জানিয়েছিল, চট্টগ্রাম থেকে মাদকের বড় বড় চোরাচালান এনে খুলনা শহরে তা বিক্রি করে চক্রটি। ওই মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে বের হয় সজীব।

আশিক এখন পর্দার অন্তরালে থাকলেও সজীব খুলনায় প্রকাশ্যেই মাদকের কারবার চালিয়ে আসছিল।

নৌবাহিনীর লে. কমান্ডার সামওয়েল আহমেদ খান আদিত বলেন, ‘নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অপারেশনটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অংশ নেয়।’

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর-উল-গিয়াস বলেন, ‘যৌথ বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারকৃতদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি। অভিযান শেষ হলে তাদের থানায় দেয়া হবে।

প্রসঙ্গত, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার তথ্য অনুযায়ী খুলনা শহরে বর্তমানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে আশিক গ্রুপ। ওই বাহিনীর প্রধান আশিক নিজ নামে দলটি গঠন করেছেন। তিনি খুলনা মহানগরীর সদর থানাধীন চানমারী এলাকার বাসিন্দা।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর প্রথম হত্যা মামলায় জড়িয়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হন আশিক। এ পর্যন্ত তার নামে বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক। তার দলে সদস্য রয়েছে ২৩ জন। তাদের নামে মোট মামলা রয়েছে ১১০টি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন