বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

খুলনায় খালেক-হারুন-মাহাবুবুরের নামে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদন ০৬ অক্টোবার ২০২৪ ১২:৩৩ পি.এম

খুলনায় খালেক-হারুন-মাহাবুবুরের নামে চাঁদাবাজির মামলা ছবি: সংগৃহীত

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক শেখ হারুনুর রশীদ ও খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানের নামে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন ডাকবাংলা মোড়ের ব্যবসায়ী শেখ মেরাজ হোসেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, আদালতে মামলা দয়েরের পর আদালত মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে ডেপুটি কমিশনার সিআইডি খুলনাকে সরাসরি তদন্তের নির্দেশ নিয়েছেন এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন চলতি বছরের ৮ ডিসেম্বর। আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘুষ, প্রতারণা, জীবননাশের হুমকির মামলাটি দায়ের করেছেন ব্যবসায়ী শেখ মেরাজ হোসেন। মামলায় তিন আসামি। এক নম্বর আসামি হলেন খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান, দুই নম্বর জেলা পরিষদদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও তিন নম্বর কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক।

মামলার এজাহারের বরাদ দিয়ে বাদী মেরাজ হোসেন বলেন, আমার বাবা শেখ মো. আবুল হোসেন জেলা পরিষদ থেকে আনুমানিক ২৮ বছর আগে ডাকবাংলো মোড়স্থ জেলা পরিষদের মার্কেটের নিজ তলায় অফিস ঘর যথা নিয়মে লিজ নিয়ে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। তার বয়স এবং অসুস্থতাজনিত কারণে আমি বড় সন্তান হওয়ায় ব্যবসা-বাণিজ্য পরিচালনা শুরু করি। আমার পিতা ২০১৮ সালের ২৩ এপ্রিল আইনের বিধান মোতাবেক আমার অনুকূলে লিখিতভাবে আমাকে দায়িত্ব অর্পন করেন। খুলনা সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স ইস্যু করে ওই প্লট তথা স্থাপনায় বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে যাবতীয় আইন-কানুন মেনে ‘এ হোসেন এন্টারপ্রাইজ’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় এক কোটি টাকা পুঁজি বিনিয়োগ করে ২ জন কর্মচারী নিয়োগ করি। মামলার এক নম্বর আসামি মাহাবুবুর রহমান আমার বাবা শেখ আবুল হোসেনকে ২০২৩ সালের ২০ জুন জেলা পরিষদের কার্যালয়ে ডেকে দাপ্তরিক কাজে প্রয়োজনের কথা বলে তপশিল বর্ণিত বন্দোবস্তকৃত জমির মূল কাগজপত্র তার কাছে জমা দিতে বলেন। আমার বাবা আমাকে সাথে নিয়ে ২৯ জুন এক নম্বর আসামির জেলা পরিষদের কার্যালয়ে গিয়ে তপশিল বর্ণিত সম্পত্তির যাবতীয় মূল কাগজপত্রাদি হস্তান্তর করেন। পরবর্তীতে দুই নম্বর আসামি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের সাথে পরস্পর যোগসাজসে এবং দুই নম্বর আসামির প্রত্যক্ষ মদদে এক নম্বর আসামি প্রতারণার আশ্রয় নিয়ে আমার বাবার হস্তান্তরকৃত মূল কাগজপত্রাদি ফেরত দিতে বিভিন্ন তালবাহানা করেন। আমার বাবা আমাকে নিয়ে একাধিকবার দুই নম্বর আসামির সাথে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি। এরপর ওই বছর ১২ জুলাই ১ নম্বর আসামি ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বলেন অন্যথায় কাগজপত্র ফেরত দেওয়া হবে না। ওই সম্পত্তি জেলা পরিষদ থেকে খুলনা সিটি করপোরেশনের অধীন হস্তান্তর হওয়ার কারণে ওই সম্পত্তির মালিক এখন খুলনা সিটি করপোরেশন হওয়ায় তিন নম্বর আসামি সাবেক কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককেও ১০ লাখ টাকা ঘুষ দিতে হবে। টাকা না দিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে এবং আমার সাথের লোকদের জীবনের মায়া ত্যাগ করতে হবে। আমরা এতে ভীত হয়ে এক নম্বর আসামির কাছে অনুনয়-বিনয় করলে এক নম্বর আসামি রিভলবার প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বলেন এবং ৩০ লাখ টাকা চাঁদা দিতে বলেন। এ বিষয়ে আমি তিন নম্বর আসামির সাথে যোগাযোগ করলে আমার সাথে কোন কথা বলবেন না বলে জানান। ওই চাঁদা এবং ঘুষের দাবি পূরণ না করায় এক নম্বর আসামি আমার কাগজপত্র এখনও ফেরত দেননি এবং ২০২৩ সালের ২১ জুলাই রাত ১০ দিকে তার লোক দিয়ে হাতুড়ি-শাবল, ছানিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ও যন্ত্রপাতি দিয়ে তপশিল বর্ণিত সম্পত্তি ভেগে ফেলেন। এতে আমাদের দোকানে থাকা ৫৫ লাখ টাকার ক্ষতি হয়। সদর থানা এ বিষয়ে মামলা করিনি। আসামিদের এরূপ কর্মকাণ্ডে আমাদের সহায় সম্বলহীন হয়ে রাস্তায় বসে পরার অবস্থা হয়েছে।  


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর

news image

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে

news image

কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি

news image

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

news image

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

news image

যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম

news image

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার

news image

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

news image

৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার

news image

৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত

news image

শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের

news image

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

news image

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার

news image

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

news image

জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন

news image

মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

news image

সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ

news image

আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার

news image

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

news image

প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ

news image

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news image

‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

news image

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা

news image

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

news image

ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

news image

আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন

news image

আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

news image

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র

news image

পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম

news image

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ