বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

‘আসাদ সরকারের পতনের আগের রাতে কেউ ঘুমাননি’

নিজস্ব প্রতিবেদন ০৯ ডিসেম্বার ২০২৪ ০১:০১ এ.এম

‘আসাদ সরকারের পতনের আগের রাতে কেউ ঘুমাননি’ ছবি: সংগৃহীত

আসাদ সরকার পতনের আগের রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের বাসিন্দারা কেউ ঘুমাননি। উত্তেজনা আর উৎকণ্ঠার মধ্যে রাত কেটেছে তাদের। বিদ্রোহীরা দ্রুত এগিয়ে আসছিল এবং রাত গভীর হতেই শোনা যায়, বাশার আল-আসাদের শাসন শেষ হয়ে গেছে। দামেস্ক এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে!

রোববার (৮ ডিসেম্বর), বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতে সিরিয়ার পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময়কর সব ভিডিও ছড়িয়ে পড়ে। মানুষ রাস্তায় নেমে বিদ্রোহীদের স্বাগত জানাচ্ছিল এবং সাইদনায়া কারাগার থেকে বন্দিদের মুক্ত করার দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

‘হিউম্যানস অব দামেস্ক’ নামের ফেসবুক পেজের পরিচালনা করেন রানিয়া কাতাফ। তিনি বলেন, গত রাতে সিরিয়ায় কেউ ঘুমায়নি। এমনকি বিদেশে থাকা সিরিয়ানরাও জেগে ছিলেন। পুরো জাতি মোবাইল হাতে চূড়ান্ত খবরের জন্য অপেক্ষা করছিল।

তিনি আরও বলেন, ৩০ বছর ধরে এক হতাশার মধ্যে ছিলাম, কিন্তু আজ আমরা এক গভীর নিশ্বাস নিচ্ছি।

বিদ্রোহীদের অভিযান শুরু হওয়ার পর রানিয়া জানান, তার সাহস বেড়ে গেছে এবং তিনি আগে কখনো নিজের মতামত প্রকাশ করতে সাহস পেতেন না।

এক দামেস্কবাসী বিবিসিকে বলেন, প্রথমবারের মতো সত্যিকারের স্বাধীনতার অনুভূতি পাচ্ছি। দামেস্কের উমাইয়াদ স্কয়ারে আতশবাজি ফোটানো হচ্ছিল এবং গুলির শব্দ শোনা যাচ্ছিল, তবে বেশিরভাগই ছিল আতশবাজি।

দামেস্কের দক্ষিণে দারা শহরের বাসিন্দা ইয়াজান আল-আমারি বলেন, খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি, তবে নিশ্চিত হওয়ার পর গাড়ি নিয়ে দামেস্কের দিকে রওনা দিয়েছি উদযাপনের জন্য।

এদিকে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকের মধ্যে উদ্বেগও রয়েছে। লন্ডনে বসবাস করা এক সিরিয়ান বলেন, আমার পরিবার সিরিয়ার উপকূলীয় অঞ্চলে থাকে। আমরা ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান। আমি ভীত যে আমার পরিবারকে হত্যা করা হবে।

তিনি জানান, তার পরিবার সিরিয়া থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছে, তবে লেবানন ও জর্ডানের সীমান্ত বন্ধ। পরিবারটি অপেক্ষা করছে যেন কোনো বিমানবন্দর খোলে এবং তারা সেখান থেকে বের হতে পারে।

লন্ডনবাসী সিরিয়ান আরও বলেন, আসাদ শাসন শেষ হওয়া আনন্দের হলেও বিকল্প সরকার কেমন হবে তা অজানা। যে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে সরকারের পতন হয়েছে, সেটি আল কায়েদার একটি শাখা।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম জানিয়েছে, খ্রিস্টানরা সিরিয়ায় নিরাপদ থাকবে, তবে এ প্রতিশ্রুতি কতটা সত্য তা এখনই বলা যাচ্ছে না।

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না