নিজস্ব প্রতিবেদন ১২ ডিসেম্বার ২০২৪ ০২:০৪ এ.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নকল পিতা সাজিয়ে এক রোহিঙ্গা নারী ভোটার হওয়ার চেষ্টা করলে তাকে ও তার সহযোগী দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আনোয়ারা উপজেলা নির্বাচন অফিস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সুমি আক্তার (১৭), তার পিতা মো. তৈয়ব এবং নকল পিতা মো. ইসমাঈল।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুমি আক্তার নামে এক রোহিঙ্গা নারী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভোটার হওয়ার জন্য অফিসে আসেন। এ সময় তাকে জুঁইদণ্ডি ইউনিয়নের বাসিন্দা মো. ইসমাঈলকে পিতা সাজিয়ে আনা হয়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে অফিসের কর্মীরা তাদের উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে সুমির পিতা মো. তৈয়ব তার স্ত্রীসহ জুঁইদণ্ডি এলাকায় বসবাস শুরু করেন। মেয়েটির জন্মের পর তার মা মারা গেলে সুমি ও তার পিতা বিভিন্ন এলাকায় অবস্থান করেন।
নির্বাচন অফিসের প্রাথমিক তদন্তে জানা যায়, মেয়েটির প্রকৃত নাম সুমি হলেও তাকে সুমাইয়া আক্তার মুন্নী নামে একটি ভুয়া জন্ম সনদ প্রদান করা হয়। সেই জন্ম সনদে মো. ইসমাঈলকে পিতা এবং তার স্ত্রী মোহসেনা খাতুনকে মাতা হিসেবে দেখানো হয়। সুমির ভাই হিসেবে ইসমাঈলের দুই ছেলে সিরাজুল ইসলাম ও মো. ইউনুসের এনআইডি নম্বর দেওয়া হয়। এসব কাগজপত্র প্যানেল চেয়ারম্যান হিসেবে সত্যায়িত করেন জুঁইদণ্ডি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহিম।
সুমি আক্তার জানান, 'আমি কেইপিজেডে চাকরি করি। চাকরির জন্য এনআইডি প্রয়োজন হওয়ায় এই পন্থা অবলম্বন করেছি।'
নকল পিতা মো. ইসমাঈল বলেন, 'মেয়েটি কান্নাকাটি করায় মানবিক কারণে আমি পিতা সেজেছি।'
প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম বলেন, 'মেয়েটিকে আমি চিনি না। ইসমাঈলের মেয়ে ভেবে ভুলবশত স্বাক্ষর করেছি।'
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ জানান, 'তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে বিষয়টি বেরিয়ে আসে। পরে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।'
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, 'বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট দপ্তর থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন