নিজস্ব প্রতিবেদন ১২ ডিসেম্বার ২০২৪ ০২:১০ এ.এম
ছবি: সংগৃহীত
নির্বাচন দেরিতে হতে পারে আশঙ্কায় বিএনপি বিরোধিতা করলেও, জামায়াতে ইসলামী দুটি বিষয়ে সমাধান চায়। দলটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চায় এবং আগামী নির্বাচনে আসন পুনর্বিন্যাসও চায়।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরপর তিনটি প্রহসনের নির্বাচনে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অসংখ্য যুবক-যুবতীর বয়স হয়েছে ভোটার হওয়ার। তারাও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। নির্বাচনের প্রতি তাদের আস্থা ফেরাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এ জন্য আমরা যৌক্তিক সময় দেওয়ার পক্ষে।
বুধবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন শফিকুর রহমান।
আমিরে জামাত বলেন, ভোটার তালিকা হালনাগাদে দীর্ঘ নয়, যৌক্তিক সময় দিতে চাই। প্রবাসীরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমানতালে লড়াই করেছেন। তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে দেশের দায়িত্ব নিতে হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। এর জন্য একটি রোডম্যাপ দিন। সংস্কারের মৌলিক বিষয়গুলো সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের পদক্ষেপ নিতে হবে।
সুষ্ঠু নির্বাচনে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার হওয়ার সুযোগ দিতে হবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার জুলুম করে, আসন পুনর্বিন্যাস করেছে। বিরোধী দল শক্তিশালী এমন জায়গায় আসনসংখ্যা কমিয়ে দিয়েছে। আবার পুনর্বিন্যাস করতে হবে বিবেক ও বাস্তবতার আলোকে।
দেশবাসীর সহযোগিতা চেয়ে জামায়াত আমির বলেন, সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক, দুর্নীতিমুক্ত দেশ চাই। সমাজ পরিচালনার দায়িত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। নারী-পুরুষনির্বিশেষে সবার প্রতি সম্মান রেখে সবাইকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চায় জামায়াত। দেশবাসীর সহযোগিতা পেলে তা সম্ভব।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার