বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে প্রাণ গেল ৩ স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদন ২৯ ডিসেম্বার ২০২৪ ১২:৩৭ পি.এম

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে প্রাণ গেল ৩ স্কুলছাত্রের ছবি: সংগৃহীত

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ছনকান্দা এলাকায় নদের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। 

মৃতরা হচ্ছে- পৌরশহরের ছনকান্দা এলাকার এজাজের ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে রোশান (১৫) ও ঢাকা থেকে নানাবাড়িতে বেড়াতে আসা ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)। রাহি ও রোশান দুজনই জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আফিফ ঢাকা থেকে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবার বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলায়। সে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে সে ঢাকায় থাকতো। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে ওই তিন শিক্ষার্থীসহ আরও কয়েকজন। তারা সাঁতার না জানায় নদের পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। 

রোশানের চাচা শওকত জামান বলেন, তারা তিনজন সাঁতার জানতো না। নদে পানি কম ও চর মনে করে তারা নামে। কিন্তু সেখানে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে অনেক গভীর থাকায় তারা ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। 

ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিক জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত শহীদ পিংকি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে এ জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন