নিজস্ব প্রতিবেদন ১০ এপ্রিল ২০২৫ ০৩:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
কী দিন আল্লাহ আমারে দিয়া গেলো রে? তিন অবুঝ শিশুরে আমি ক্যামনে বাঁচায় রাখবো। আমি আমার স্বামীরে দেখতে চাই। আমার স্বামীকে আমি চাই। আপনাদের কাছে আবেদন আমার স্বামীকে আমার কাছে ফিরায় দেন তারে দেশে নিয়া আসেন। তারে দেশে পাঠাইয়া দেন। সে না আইলে আমার সন্তানদের এখন দেখবে কে?
সৌদি আরবে গাড়ি চাপায় হাবিবুর রহমানের (৪২) মৃত্যুর খবর পেয়ে এভাবেই বিলাপ করছিলেন তার স্ত্রী শারমিন আক্তার (৩৫)। স্বামীর এ করুণ মৃত্যুকে মেনে নিতে পারছেন না তিনি।
বিলাপ করতে করতে শারমিন আক্তার বলছিলেন, ঈদুল আজহার আগে দেশে আসার কথা বলেছিলেন হাবিবুর। বলেছিলেন এক সাথে সবাই ঈদ করবো।
হাবিবুর রহমান শেখ ও শারমিন দম্পতির তিন সন্তানের মধ্যে বড় মেয়ে লিমা আক্তার (১৭) ভাঙ্গা পৌর শহরের দাড়িয়ার মাঠ মাদ্রাসায় পড়াশোনা করে। দ্বিতীয় সন্তান ছেলে সামিউল শেখ (১১) বাড়ির কাছের খামিনার বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ছোট মেয়ে আয়শা আক্তার (৫) এখনও পড়াশোনা শুরু করেনি।
গতকাল হাবিবুর রহমানের বাড়ি গিয়ে দেখা যায় বড় মেয়ে লিমা ও ছেলে সামিউল কান্নাকাটি করলেও ৫ বছর বয়সী ছোট মেয়ে আয়শা আক্তার (৫) একেবারেই নীরব। সে হয়তো এখনও জানে না তার কী সর্বনাশ হয়ে গেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় হাবিবুর রহমানের। তার পারিবারিক সূত্রে জানা যায়, ১৪-১৫ ধরে সৌদি আরবে কাজ করছিলেন। মঙ্গলবারও দাম্মাম শহরে সড়ক ডিভাইডারের (বিভাজন) কাজ করছিলেন। এ সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সর্বশেষ দুই বছর আগে তিনি দেশে এসেছিলেন। আগামী ঈদুল আজাহার আগে তার দেশে আসার কথা ছিল।
হাবিবুর রহমান শেখের শ্যালক আলাউদ্দিন শেখ (২৫) বলেন, ঘটনার ঘণ্টা দুই পরে আমরা খবর পাই যে, দুলাভাই গাড়িচাপায় মারা গেছেন। এরপর আমরা দুলাভায়ের রুমমেটের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের বাকিটা জানান।
লাশ দেশে আনার ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাবো বলেও জানিয়েছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বলেন, সৌদি আরবে মাইক্রোবাস চাপায় আমাদের গ্রামের হাবিবুর রহমান মারা গেছেন। জীবন ও জীবিকার জন্য তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন