বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

১৬ বছর ধরে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি : হাসনাত

নিজস্ব প্রতিবেদন ০৯ এপ্রিল ২০২৫ ০৫:০৫ এ.এম

১৬ বছর ধরে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি : হাসনাত ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত ১৬ বছরে দেশের এমন কোনো খাত নেই, যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি যেন একটি ‘ট্র্যাডিশনে’ পরিণত হয়েছে। মন্ত্রী-এমপিরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আজ দুর্নীতির সঙ্গে জড়িত, তারাও একসময় শিক্ষার্থী ছিলেন। আজ তোমরা যেখানে বসে আছো, একদিন তারাও সেখানে বসেছিলেন। কিন্তু তারা সঠিক শিক্ষা পাননি। দুর্নীতিবাজদের দিকে তাকালেই দেখা যায়, তারা সবাই শিক্ষিত, ভালো রেজাল্ট করে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। কিন্তু সঠিক মূল্যবোধ না থাকায় তারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন। 

এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, রিকশাওয়ালা চাইলে পদ্মা সেতুতে দুর্নীতি করতে পারবে না, কারণ তার কাছে সেই সুযোগ নেই। তবে সুযোগ না পেয়ে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতিতে না জড়ানোর মধ্যে পার্থক্য রয়েছে। যে ব্যক্তি সুযোগ পেয়েও দুর্নীতিকে ‘না’ বলে, তিনিই প্রকৃত সৎ ও শ্রেষ্ঠ মানুষ।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষকেরা কখনো শিক্ষার্থীদের দুর্নীতির শিক্ষা দেন না। তোমাদের নিজ উদ্যোগে সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাক বা না থাক, আগে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা তোমাদের প্রস্তুতির একটি ধাপ। এই প্রস্তুতি যত ভালো হবে, ভবিষ্যতের পথচলা ততই মসৃণ হবে। যখন তোমরা সমাজে নিজেকে উপস্থাপন করবে, ঢাবি, বুয়েট কিংবা চুয়েটের শিক্ষার্থী হিসেবে পরিচিতি পাবে, তখন সমাজের নজর থাকবে তোমাদের ওপর। তাই এখন থেকেই নিজেকে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সময়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক সহকারী শিক্ষক মো. জামাল, মো. কবির, বর্তমান সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম ও বোরহান উদ্দিন প্রমুখ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার