নিজস্ব প্রতিবেদন ০৩ মে ২০২৫ ০৯:২৯ এ.এম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন অমীমাংসিত রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ দুর্গ গড়ে তুলবে।
শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আখতার হোসেন।
আওয়ামী লীগকে ‘মানবতাবিরোধী অপরাধী’ আখ্যা দিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়েছে, গণহত্যা করেছে, দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। সেই দলটি আর কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না।
তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে বলেন, যে সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে, সেই সরকারের ম্যান্ডেট নিয়ে কাজ করতে হবে। সুশীল তত্ত্বাবধায়ক সরকার আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বর্তমান পরিস্থিতিতে জনগণের মধ্যে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটি সরকারের প্রকৃত ক্ষমতার ভিত্তি।
আখতার হোসেন আরও বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই– আওয়ামী লীগের নাম নিবন্ধন খাতা থেকে কেটে দিতে হবে। এটি কোনোভাবেই দেশ পরিচালনার জন্য উপযুক্ত দল নয়।
জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের স্বৈরাচারের প্রতিষ্ঠাতা। আজও তারা দেশে স্বৈরাচারের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। শুধু আওয়ামী লীগ নয়, তাদের দোসর এবং যারা রাজনৈতিক দল বা সুশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত– তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।
এনসিপির সদস্য সচিব বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নামে মুজিববাদী আদর্শে কোনো রাজনীতি চলতে পারে না। আজকের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে।
আখতার হোসেন বলেন, এনসিপি আগেও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতেও রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের ঐক্যের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করবে।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার