বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদন ০২ মে ২০২৫ ০৪:১৩ এ.এম

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আজ শুক্রবার (২ মে) সমাবেশ করবে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এদিন বিকেল ৩টায় এ সমাবেশ করবে তারা। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় সদস্যরা অংশ নেবেন।

সমাবেশ উপলক্ষে গত কয়েকদিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে এনসিপি। গুলিস্তান, বাংলামটর, মিরপুরসহ কয়েক জায়গায় এ কার্যক্রম চলেছে। এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি দলটির কেন্দ্রীয় নেতাদের অংশ নিতে দেখা যায়। লিফলেটে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলের সাতটি অপরাধের কথা উল্লেখ করেছে দলটি। এগুলো হলো—২০০৯ সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড; গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণহরণ; ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ; ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ; লাখ লাখ কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার; ২০২১ সালে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা।

এ ছাড়া এনসিপির লিফলেটে চারটি দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল বা কমিশন গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা; আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল; বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।’

সমাবেশ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এই কর্মসূচি থেকে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, এর রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা এবং নিবন্ধন বাতিল করার দাবি জোরালোভাবে জানানো হবে। একই সঙ্গে আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুম-খুনের মাধ্যমে হত্যাকাণ্ডের পাশাপাশি ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই-আগস্ট গণহত্যা ও অন্য বড় হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করা হবে।

এবারের সমাবেশে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে এনসিপির ঢাকা দক্ষিণের সংগঠক আসাদ বিন রনি বলেন, আমাদের মূল দাবি থাকবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা। ঢাকা মহানগরের উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে। শুধু ঢাকায় আমাদের ২০-৩০ হাজার সমর্থক আছেন। তারাসহ শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মীরা এতে অংশ নেবেন। এনসিপির কেন্দ্রীয় নেতারাও এতে উপস্থিত থাকবেন।

দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ করছি। এবার আমরা ঢাকায় এ দাবিতে বড় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করছি, সমাবেশটি অনেক বড় করার। অতীতের যে কোনো সময়ের চেয়ে বড় জমায়েত হবে বলে আমরা প্রত্যাশা করছি।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মূল দাবি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এবং তাদের নিবন্ধন বাতিল করা। এবার এ দাবিতে আমরা আরও সোচ্চার ভূমিকা রাখব। জুলাইয়ের পর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ তাদের রায় দিয়েছে। আওয়ামী লীগকে কোনো ফরম্যাটেই আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ যেন কোনোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টি সব সময় সজাগ থাকবে। শুক্রবারের সমাবেশ থেকে এ দাবি আরও জোরালো হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার