নিজস্ব প্রতিবেদন ১০ এপ্রিল ২০২৫ ০৫:১৫ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ’র সঞ্চালনায় দেশের ২০টির অধিক ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইফসুর (IIFSO) সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একক কোনো ব্যক্তি বা দলের ছিল না বরং সবাই এতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। উপস্থিত সব ছাত্রনেতাদের সমস্যাকে বড় করে না দেখে শহীদদের রেখে যাওয়া অবারিত সম্ভাবনার বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গঠনের আহ্বান জানান তিনি।
এ ছাড়া তিনি অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও শহীদ পরিবার, আহত এবং পঙ্গুত্ব পরিবারগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান করাসহ ছাত্ররাজনীতির পরিশুদ্ধতার জন্য ছাত্রসংসদ নির্বাচনের প্রতি গুরুত্বারোপ করেন।
March For Gaza কর্মসূচিতে সংহতি জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, যুবশক্তিকে কাজে লাগিয়ে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান করতে পারে।
সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে সব ধরনের ভেদাভেদ ভুলে সব ছাত্রসংগঠন একসঙ্গে কাজ করবে।
ইফসুর (IIFSO) সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, বিপ্লব ব্যাহত হয় এমন কোনো কাজ না করে এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ভূমিকা পালন করতে হবে। ফিলিস্তিন ইস্যু আবেগ দিয়ে নয় বরং মুসলিম রাষ্ট্রগুলোর কার্যকর পদক্ষেপের মাধ্যমে সমাধান করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রনেতারা ছাত্রসংগঠনগুলোর জন্য নিম্নোক্ত পরামর্শ প্রদান করেন :
* ছাত্রসংগঠনগুলোর মধ্যে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখা।
* ফিলিস্তিনের গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় যা মুসলিম বিশ্বের ঈদকে ম্লান করে দিয়েছে।
* ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক বিবৃতি প্রদানের আহ্বান জানানো হয়।
* ছাত্রশিবির ক্রেডিট ভাগাভাগি না করে সবাইকে ক্রেডিট দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
* এবারের ঈদ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব পরিবারের জন্য ছিল না বলে অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।
* জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব পরিবারকে সরকার পৃষ্ঠপোষকতা দিতে না পারলে প্রয়োজনে ছাত্রসংগঠনগুলো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তা করার আহ্বান জানানো হয়।
* সর্বজনীন ছাত্র ঐক্যের জন্য একটি প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানানো হয়।
* March For Gaza কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করে বহির্বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
* ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব বিশেষ করে আরব বিশ্বের নীরবতায় বিস্ময় প্রকাশ করা হয় এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
* ছাত্ররাজনীতিকে নিষ্কলুষ করতে অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের আহ্বান জানানো হয়।
* অবিলম্বে ফ্যাসিবাদের ক্রীড়নক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।
* শাপলা চত্বর হত্যাকাণ্ডের অবিলম্বে বিচার দাবি করা হয়।
সমাপনী বক্তব্যে ছাত্রশিবির সভাপতি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার