নিজস্ব প্রতিবেদন ১৯ নভেম্বার ২০২৪ ০৭:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি সামনে আসার পর এবার প্রকাশ্যে এলেন ঢাকা কলেজ শাখা শিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।
সোমবার (১৮ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।
জানা যায়, আবদুল হক মানিক কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
সেক্রেটারি মোস্তাকিম আহমেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রশিবির বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে আমরা পাশে আছি এবং থাকব। ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য অতিশীঘ্রই প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে সংস্কারমূলক দাবি-প্রস্তাবনা পেশ করবে।
ঢাকা কলেজ শাখা সভাপতি আবদুল হক মানিক বলেন, জুলাই গণবিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের স্পিরিটকে ধারণ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবে। দ্বীন ইসলামকে কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া প্রধান দায়িত্ব বলে মনে করে ছাত্রশিবির। সেই লক্ষ্যে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞান নির্ভর আদর্শ মানুষ তৈরিতে শিক্ষার্থীদের মাঝে ভূমিকা পালন করবে ছাত্রশিবির।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ কেন্দ্র নিয়ন্ত্রিত সদস্য মানের শাখা।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার