বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ঢাকা কলেজে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদন ২৫ ডিসেম্বার ২০২৪ ০৩:৩৮ এ.এম

ঢাকা কলেজে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ এলাকায় এক ঘণ্টায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কলেজটির আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজে মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং তেল পাম্পের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের সময় নায়েমের গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখেছি দুইটি মটরসাইকেল নিয়ে এসেছিল রাকিব-নাছিরের অনুসারীরা। তারা ওদিক (নীলক্ষেত) দিয়ে চলে গেছে। আমরা তাদের ধাওয়া করে ধরতে পারিনি।

এ বিষয়ে পদবঞ্চিত এক নেতা বলেন, দীর্ঘদিন রাজনীতি করার পর আমরা যারা পদবঞ্চিত হয়েছি তারা একত্রিত হয়ে নতুন কমিটিকে অবাঞ্চিতে ঘোষণা করি। পাশাপাশি সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করি। এরপর রাত ৮ টার দিকে দুর্বৃত্তরা ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা শব্দ শুনে দৌড়ে গেলে কয়েকজনকে নীলক্ষেতের দিকে পালিয়ে যেতে দেখি। আমরা তাদের চিনতে পারিনি।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান কালবেলাকে বলেন, অনেকেই সুযোগ নিতে পারে, কিন্তু স্পেসিফিক ধারণা করতে পারছি না। যারা বিক্ষোভ করছে এর মধ্যে চার-পাঁচটা পরিশ্রমী ছেলে আছে যারা আন্দোলন সংগ্রামে ছিল; কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে তাদের রাখা যায়নি। আজকে প্রেসিডেন্ট-সেক্রেটারিকে বলে আসছি তারা হিসাব-নিকাশ করে কয়েকজনকে সংযুক্ত করবে। আর পাঁচ আগস্টের পর অনেকেই অনুপ্রবেশ করেছে, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারে বলে মনে করছি।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমরা জানি না। তবে নিউমার্কেট থানার ওসিকে আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

নিউমার্কেট থানার ওসি মোহসেন উদ্দীন বলেন, আজ ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভের পর ককটেল বিস্ফোরণ হয়েছে। এজন্য উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা