নিজস্ব প্রতিবেদন ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩১ পি.এম
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর ও প্রাক্তন সাংবাদিক সালাহউদ্দিন সুমন আনুষ্ঠানিকভাবে তার্কিশ এয়ারলাইনসের ব্র্যান্ড প্রোমোশনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার ঢাকায় তার্কিশ এয়ারলাইনসের অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং চুক্তিপত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার্কিশ এয়ারলাইনসের ঢাকায় নিযুক্ত কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে এবং সংস্থাটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। চুক্তির আওতায় সালাহউদ্দিন সুমন তার্কিশ এয়ারলাইনসের সেবা, বৈচিত্র্যময় গন্তব্য ও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে কন্টেন্ট তৈরি করবেন, যা তার বিশাল সংখ্যক অনুসারীদের জন্য নতুন ভ্রমণ অনুপ্রেরণা হয়ে উঠবে।
এই চুক্তির পেছনে বিশেষ ভূমিকা রেখেছে সালাহউদ্দিন সুমনের পূর্ববর্তী কিছু কন্টেন্ট, যেখানে তিনি তুরস্কের বিভিন্ন দর্শনীয় স্থান, সংস্কৃতি ও তার্কিশ এয়ারলাইনসের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত কভারেজ দিয়েছেন। তার এই কন্টেন্টগুলো তার্কিশ এয়ারলাইনসের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে এবং তার কাজের মান ও জনপ্রিয়তা বিবেচনা করেই তাকে ব্র্যান্ড প্রোমোশনের জন্য চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সালাহউদ্দিন সুমন বলেন, "তার্কিশ এয়ারলাইনসের মতো বিশ্বমানের একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তুরস্ক আমার প্রিয় গন্তব্যগুলোর একটি, এবং আমার তৈরি কন্টেন্ট যদি আরও বেশি মানুষকে তুরস্ক ও তার্কিশ এয়ারলাইনসের সৌন্দর্য আবিষ্কার করতে অনুপ্রাণিত করতে পারে, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন।"
তার্কিশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক পর্যায়ে তাদের ব্র্যান্ডকে আরও বিস্তৃত করতে একজন অভিজ্ঞ ও জনপ্রিয় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে কাজ করা তাদের জন্য একটি কৌশলগত পদক্ষেপ। তারা আশা করছেন, সালাহউদ্দিন সুমনের মাধ্যমে ভ্রমণপ্রেমীরা নতুন অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন এবং তার্কিশ এয়ারলাইনসকে আরও কাছ থেকে আবিষ্কার করতে পারবেন।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা