বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

উত্তরা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের 'অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫' অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন ১৯ মে ২০২৫ ১০:২১ এ.এম

উত্তরা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের 'অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫' অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ উদ্যোগে অনুষ্ঠিত হলো 'অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫'। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকরা এবং বিশেষ অতিথিরা একত্রিত হয়ে স্মৃতিময় ও আনন্দঘন উদ্‌যাপন করেন।

শুক্রবার (১৬ মে) দিনব্যাপী এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. শাহ আহমেদ। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, যিনি অ্যালামনাইদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন। এরপর বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন।

আনুষ্ঠানিক পর্বে আরও বক্তব্য রাখেন বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা, যারা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। তিনি তার বক্তব্যে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে তাদের অটুট সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ অংশ কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে ধন্যবাদ প্রদান করেন অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ইন-চার্জ মোহাম্মদ আলী। তিনি সব অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

সংক্ষিপ্ত বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় বিনোদনমূলক নানা আয়োজন, মজার খেলা, প্রার্থনা ও দুপুরের খাবার। বিকেলের অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীদের শিল্পীসত্তা প্রকাশ পায়। সন্ধ্যায় আয়োজন করা হয় এক জমকালো মেগা কনসার্ট। যেখানে পারফর্ম করেন মিজান অ্যান্ড ব্রাদার্স। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে অফিস অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ও অফিস অব পাবলিক রিলেশন্স এবং আয়োজনে ছিলো অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা