নিজস্ব প্রতিবেদন ১৫ ডিসেম্বার ২০২৪ ১২:২১ পি.এম
ছবি: সংগৃহীত
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। একইসঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফকে সংগঠনটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় পরিষদের সচিব (চলতি দায়িত্ব) মো. মোতাহার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়ের এ ডিসেম্বর মাসে বিগত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার শুরুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৮১তম সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের গঠনতন্ত্রের বিধি অনুযায়ী আলোচনার মাধ্যমে আগামী এক বছরের জন্য কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে সভাপতি এবং শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বিদায়ী সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানসহ দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় নতুন এ বাংলাদেশের উচ্চ শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের বিষয়ে খোলামেলা আলোচনা ও মতামত দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা। এসময় উপাচার্যরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিরাজমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং সে আলোকে সমস্যাগুলো সমাধানের জন্য মতামত তুলে ধরেন।
এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতাসহ সব শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতাসহ সব শহীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যদের পরিচয়পর্ব সম্পন্ন হয়।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা