নিজস্ব প্রতিবেদন ০৬ মে ২০২৫ ০১:০২ এ.এম
ছবি: সংগৃহীত
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী স্বার্থ সুরক্ষায় ১২ দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টা কাছে স্মারকলিপি দিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। এতে বর্তমানে প্রচলিত কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা উপদেষ্টার সহযোগিতা চাওয়া হয়েছে।
সোমবার (৫ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সহসভাপতি মো. আহসান উল্ল্যা মানিক এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন।
স্মারকলিপিতে শিক্ষাখাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করা, শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষাকে জাতীয়করণ, জবাবদিহিমূলক মনিটরিং কমিটি গঠন, ভর্তি নীতিমালা বাস্তবায়ন, মানসম্মত শিক্ষক নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং বিতর্কিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ বাণিজ্য বন্ধ করার বিষয়ে বলা হয়েছে।
এছাড়াও আইডিয়াল, ভিকারুননিসা নূন ও মনিপুর হাইস্কুলের দুর্নীতি রোধে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অধ্যক্ষ নিয়োগের প্রস্তাব রাখা হয়। পাশাপাশি, শিক্ষক-কর্মচারীদের নতুনভাবে যাচাই-বাছাই করে নিয়োগ, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময় সংগঠনের সভাপতির বিরুদ্ধে দায়ের করা আইসিটি আইনের মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা