বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

প্রফেসর কাজী শহীদুল্লাহর মৃত্যুতে ইউজিসির শোক

নিজস্ব প্রতিবেদন ২০ মার্চ ২০২৫ ০৭:১১ এ.এম

প্রফেসর কাজী শহীদুল্লাহর মৃত্যুতে ইউজিসির শোক ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ সব কর্মকর্তা গভীর শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ বুধবার (১৯ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় তার মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, অধ্যাপক কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ, দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। ক্লিন ইমেজের কারণে দলমত নির্বিশেষে সবার কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনসহ উচ্চশিক্ষার মানোন্নয়নে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন।

তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবক হারালো। এ গবেষকের মৃত্যুতে দেশ, জাতি, শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ প্রথম মেয়াদে ইউজিসির ১৩তম চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২য় মেয়াদে ২০২৩ সালের মে মাসে ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইতিহাস বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইউজিসি চেয়ারম্যান হিসেবে গত ৫ বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার চলমান উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এবং উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রকল্প হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) বাস্তবায়নসহ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা

news image

জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা