বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ছাত্রদল সভাপতির পদ হারানোর খবরটি ভুয়া: সাধারণ সম্পাদক নাছির

নিজস্ব প্রতিবেদন ৩১ মে ২০২৫ ০৩:২০ এ.এম

ছাত্রদল সভাপতির পদ হারানোর খবরটি ভুয়া: সাধারণ সম্পাদক নাছির ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারানোর খবরটি ভুয়া বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এখনও তিনি তার পদে বহাল রয়েছেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে ছাত্রদল সাধারণ সম্পাদক তা নিশ্চিত করেন।

আজ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদল সভাপতির পদ হারিয়েছেন। কেউ আবার পদ হারানোর গুঞ্জনের কথা বলেছেন। গণমাধ্যমের এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

তবে, ছাত্রদল সাধারণ সম্পাদক জানিয়েছেন তেমন কিছু ঘটেনি। সংগঠনটির কেউ কেউ বলছেন, ছাত্রদলের বিরুদ্ধে নির্দিষ্ট একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এবং কোনও ইস্যু থেকে মুখ ফেরাতে পদ হারানোর গুঞ্জনের খবর ছড়ানো হচ্ছে।

দুয়েকদিন ধরে দলের প্রোগ্রামে রাকিবুল ইসলাম রাকিবের উপস্থিত না থাকার ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানিয়েছেন, তিনি (রাকিব) অসুস্থ থাকায় প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি।

এদিকে, আজ বিকেল ৪টা ৩৮ মিনিটে নাছির উদ্দীন নাছির নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।

ছাত্রদলের সভাপতির শারিরীক অসুস্থতার সময়ে নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রপাগাণ্ডা। আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ থেকে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। রাকিবুল ইসলাম রাকিব ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগে ভর্তি হন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়ার আগে সংগঠনের সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাকিবুল ইসলাম রাকিব।

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার