নিজস্ব প্রতিবেদন ০৩ এপ্রিল ২০২৫ ০৩:৫৫ এ.এম
ছবি: সংগৃহীত
কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় বুধবার (২ এপ্রিল) বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতার নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া।
এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে ছাত্রদল অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালান।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্টের পর থেকে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়াকে হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের অফিসে হামলা ও ভাঙচুর চালান।
বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া বলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও তার ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী সিদ্ধার্থ ও ভাতিজা সুজনসহ ১০/১৫ জন আমার অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে। ২৪ ঘণ্টার মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা কীভাবে খোলা আকাশের নিচে এখনো ঘোরাফেরা করে প্রশাসনের কাছে জানতে চাই।
এ বিষয়ে জানতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের মোবাইলে কল করা হলেও নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ছাত্রদলের অফিস ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩