বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরির দায়িত্ব পুলিশের ও আমাদের

নিজস্ব প্রতিবেদন ২৯ এপ্রিল ২০২৫ ০৮:১৮ এ.এম

নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরির দায়িত্ব পুলিশের ও আমাদের ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মধ্য দিয়ে নির্বাচিত হয়, সেই ব্যক্তির মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় বলে পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন। সত্য ন্যায় প্রতিষ্ঠার ব্রত হিসেবে নির্বাচনে নিজেদেরকে নিয়োজিত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার সর্বোচ্চ দায়িত্ব আপনাদের (পুলিশের) ও আমাদের।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে পুলিশ সপ্তাহের উদ্বোধনে একথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতির উদ্দেশে দেওয়া একাধিক ভাষণের উদাহরণ দিয়ে ড. ইউনূস বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ, ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার সর্বোচ্চ দায়িত্ব আপনাদের ও আমাদের।

পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে বা তার চাইতে বড় বিষয় হচ্ছে এদেশের একজন নাগরিক হিসেবে ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে বা অন্যায় কাজে ব্যবহার করা না যায়, যার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি।

নির্বাচনের আগের সময়টা অত্যন্ত কঠিন সময় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে।

আবারো স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটা যুদ্ধাবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে, চেষ্টা আরও কঠোরতর করতে পারে। এটি প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে জাতিকে রক্ষা করার জন্য।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা