সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদন ৩০ এপ্রিল ২০২৫ ০৪:০০ এ.এম

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ.লীগ নেতারা ছবি: সংগৃহীত

সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির সার্চ কমিটিতে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরার নিউমার্কেটের শহীদ স ম আলাউদ্দীন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শের আলী, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন রাজু।

বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, বিএনপির সার্চ কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অনেকেরই ৫ আগস্টের আগে আন্দোলন সংগ্রামে খুঁজে পাওয়া যায়নি। এমনকি গত ১৭ বছরেও তারা বিএনপির কোনো কর্মসূচিতে ছিলেন না। আওয়ামী লীগের দোসর, চোরাকারবারি ও বিএনপির আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল না তাদের নিয়েই এ সার্চ কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে সার্চ কমিটি বাতিলের দাবি জানাই।

জানা গেছে, কমিটিতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলামের ছেলে সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি রবির ক্ষমতা বলে ৬ নম্বর ওয়ার্ডে সবচেয়ে সুবিধাভোগী মো. আসাদুজ্জামান খোকন সার্চ কমিটির দায়িত্বে পেয়েছেন। এ নিয়ে সাতক্ষীরা ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির ত্যাগী কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা জানান, ৫ আগস্টের আগে ওই আসাদুজ্জামান খোকন আওয়ামী লীগের মিটিং ও বিভিন্ন কার্যক্রমে দেখা গেছে। আবার ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে গেছেন বিএনপির নেতা। গা বাঁচাতে অনেকের মতো তিনিও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন। ৫ আগস্টের পর জামায়াতে ঢোকার জন্য চেষ্টা করেছিল কিন্তু চান্স না পেয়ে বিএনপির সার্চ কমিটিতে সুযোগ পেয়েছে।

সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আশরাফ হোসেন বলেন, আমি ২০০৯ সাল থেকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এসেছি। ৫ আগস্টের পর বিএনপিকে কলুষিত করার জন্য কিছু আওয়ামী লীগের দোসর উঠেপড়ে লেগেছে। তার মধ্যে একজন আসাদুজ্জামান খোকন। এ খোকন সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্যের ছত্রছায়ায় থেকে কুখরালী দাখিল মাদ্রাসা থেকে অবৈধভাবে নিজের কাছের লোকসহ টাকার বিনিময়ে চাকরি দেয়। খোকনসহ কোনো আওয়ামী লীগের দোসর সার্চ কমিটিসহ বিএনপির কোনো পদে না থাকতে পারে তার জোর দাবি জানাচ্ছি।

সার্চ কমিটি গঠন নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান, সাতক্ষীরা সদর ও পৌর বিএনপির বিদ্যমান সম্ভাব্য সব নেতা যারা এ দুটি ইউনিটে নেতৃত্বে আসতে চান তাদের সবার কাছ থেকে সার্চ কমিটি গঠনের উপলক্ষে একটি তালিকা চাওয়া হয়। ওই তালিকা সমন্বয় করে সার্চ কমিটি অনুমোদন করা হয়। তবে কারও যদি কোনো প্রশ্ন বা নালিশ থাকে সেগুলো জেলা বিএনপি আমলে নিয়ে সংযোজন ও বিয়োজন করবে।

তিনি আরও লেখেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কার্যক্রম না করার জন্য জেলার সব নেতাকে সবিনয় অনুরোধ জানাই।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩