বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইরাক সফরে ইরানের নতুন প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন ১২ সেপ্টেম্বার ২০২৪ ০৩:২৫ এ.এম

ইরাক সফরে ইরানের নতুন প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত

জুলাই মাসে দায়িত্ব নেওয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে বুধবার ইরাক পৌঁছেছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। 
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে তিনি ইরানের উপর থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে চাইছেন। মঙ্গলবারও রাশিয়াকে মিসাইল দেওয়ায় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। ‘‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিষেধাজ্ঞার চার অনেকখানি কমাতে পারে,'' বলে গতমাসে মন্তব্য করেছিলেন পেজেশকিয়ান।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল-সুদানি বাগদাদ বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান।

ইরাক এমন এক বিরল দেশ যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের ভালো সম্পর্ক রয়েছে। ২০০৩ সালে ইরাকের সুন্নি নেতা সাদ্দাম হুসেইনের শাসনামল অবসানের পর থেকে শিয়াপ্রধান দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে।
বর্তমানে ইরাকের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক অংশীদার ইরান। বাগদাদের রাজনীতিতেও ইরানের ভালো প্রভাব রয়েছে। প্রতিবছর লাখ লাখ ইরানি ইরাকে শিয়াদের পবিত্র শহর নাজাফ ও কারবালা ভ্রমণ করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও সেখানে যাবেন।

দুই দেশের মধ্যে তেল সম্পর্কিত নয় এমন ব্যবসার পরিমাণ গত পাঁচ মাসে প্রায় পাঁচ বিলিয়ন ডলার ছিল বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে। ইরান প্রতিদিন ইরাকে কয়েক মিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করে। ইরাকের বিদ্যুৎকেন্দ্রগুলোতে এসব গ্যাস ব্যবহৃত হয়।

গতবছর সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে প্রথম রেল যোগাযোগ স্থাপনের কাজ শুরু হয়। ইরাকে এখনো যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই হাজার সেনা আছে। সিরিয়ায় আছে প্রায় ৯০০ সেনা। এসব সেনা ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে তৈরি আন্তর্জাতিক জোটের অংশ।

গাজা যুদ্ধ শুরুর পর ঐ অঞ্চলে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। জবাবে যুক্তরাষ্ট্রও ঐ দুই দেশে হামলা করেছে।

রোববার ইরাকের প্রতিরক্ষামন্ত্রী থাবেত আল-আব্বাসি জানান, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনারা ইরাক থেকে চলে যেতে পারে। 

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না