নিজস্ব প্রতিবেদন ০৩ সেপ্টেম্বার ২০২৫ ০৫:৩২ এ.এম
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন নিয়ে তৈরি আইনি জটিলতার নিষ্পত্তিতে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে আজ। হাইকোর্টে দেওয়া নির্বাচন স্থগিতাদেশ আপিল বিভাগে চ্যালেঞ্জ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৩ সেপ্টেম্বর) নিয়মিত বেঞ্চে সেই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এদিন জানা যাবে, ডাকসু নির্বাচন ৯ তারিখেই হবে কি না।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়ে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে আজ শুনানির জন্য নির্ধারণ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব।
এর আগে, ডাকসু প্রার্থী বি এম ফাহমিদার শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা নিয়ে এক রিটের প্রেক্ষিতে নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। ঐদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী হাতে লিখে চেম্বার আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা কাটে।
পরবর্তীতে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সিভিল মিসলেনিয়াস পিটিশনটি মঙ্গলবার আদালতে দাখিল করা হয়। এরপর হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আজ বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়।
গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপিল গ্রহণযোগ্য হলে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল হয়ে যেতে পারে, ফলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আপিল খারিজ হলে নির্বাচন স্থগিতই থাকবে।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা