বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শেখ হাসিনার মতো কাউকে একনায়ক হতে দেওয়া হবে না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদন ০৫ সেপ্টেম্বার ২০২৫ ০৭:১৪ পি.এম

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনও অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্মের প্রবণতা চলছে। এসব কারণে জনগণ আবারও রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারাতে বসেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সারজিস আলম অভিযোগ করেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এনসিপির নতুন কর্মীরা বিএনপি নেতাদের হুমকির মুখে পড়ছেন। বিশেষ করে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে ও তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভয়ংকর উদাহরণ বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যা করতে পারেনি, বিএনপির ছাত্রদল এখন তা করছে—স্কুল পর্যায়ে কমিটি গঠন। “আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না। শিক্ষাঙ্গনকে কলুষিত করার সব ধরনের প্রচেষ্টা প্রতিহত করা হবে।”

সারজিস আলম বলেন, এনসিপির প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। “বিএনপি বা অন্য কোনো দল যদি ভালো কাজ করে, আমরা তাদের সম্মান জানাব। কিন্তু কোনো অপকর্ম হলে তা প্রতিরোধ করা হবে। যে অন্যায়ের বিরুদ্ধে জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেসব পুনরাবৃত্তি সহ্য করা হবে না।”

তিনি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার গুরুত্ব উল্লেখ করে বলেন, দেশের প্রতিটি পরীক্ষা—প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা—নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে এবং নিয়োগ কেবল মেধার ভিত্তিতেই দিতে হবে। “আমার পরিবারের কেউ যদি মেধার ভিত্তিতে টিকতে না পারে, তার কোনো দরকার নেই। বহু বছর ধরে সুপারিশনির্ভর নিয়োগের কারণে দেশ ধ্বংস হয়েছে। ভবিষ্যতে একই অবস্থা চললে কোনো পরিবর্তন আসবে না।”

এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “কোনো সুপারিশ করবেন না, অন্য কারও সুপারিশও মানা যাবে না। যদি সুপারিশের ভিত্তিতে কিছু ঘটে, তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।”

তিনি আরও যোগ করেন, এনসিপি অযথা কারও সঙ্গে বিরোধে যেতে চায় না। তবে কেউ যদি অন্যায়ভাবে বিরোধ সৃষ্টি করে, তাহলে যে পরিস্থিতিই হোক না কেন, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। “অন্যথায় এই অন্যায়-অপরাধ থেকে শুরু হয়ে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়বে—যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা