নিজস্ব প্রতিবেদন ১৪ সেপ্টেম্বার ২০২৫ ০৯:২০ এ.এম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, প্রতিবেশী দেশ ভারতের অনুরোধে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
তবে এ বছর আগের তুলনায় কম পরিমাণে এবং তুলনামূলক বেশি দামে রপ্তানি করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, “দেশের চাহিদা পূরণকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। প্রতিবেশী দেশের অনুরোধে সীমিত আকারে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের নাগালে ইলিশ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
অবৈধ জাল উৎপাদন ও বিক্রেতাদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অভিযান শুধু জেলেদের বিরুদ্ধে নয়, যারা নিষিদ্ধ জাল তৈরি, বিক্রি বা ব্যবহার করছে—তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জলজ সম্পদ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “মৎস্য খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলাশয় রক্ষণাবেক্ষণ এবং জেলেদের প্রণোদনা বৃদ্ধির মাধ্যমে টেকসই মৎস্য সম্পদ গড়ে তোলা হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।
ঢাকার বার্তা/রাজা
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা