নিজস্ব প্রতিবেদন ১৬ সেপ্টেম্বার ২০২৫ ১০:০৪ পি.এম
ছবি: সংগৃহীত
শুভ্র মেঘভেলা আর হাওয়ায় দোল খাওয়া কাশফুল জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন। পূজার এই প্রাক্কালে উৎসবের আমেজে ভাসতে চলেছে রাজধানীবাসী। দেশের স্বনামধন্য ফ্যাশন হাউস ‘মিরা’-র উদ্যোগে গ্রিনরোডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপী এক বর্ণাঢ্য মেলার আয়োজন।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ‘মিরা’র আঙিনায় শারদীয় মেলা’। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথ সিগনাল থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে গ্রিনরোডের ১৬৭/এ নম্বর ভবনের (চতুর্থ তলা), কমফোর্ট হাসপাতালের পাশে অবস্থিত মিরা’র স্পেসে এ আয়োজন স্থান পাবে।
দুর্গাপূজাকে ঘিরে সাজানো এই মেলায় থাকছে নানা রকমের আয়োজন। মেলায় ধর্মীয় থিমের সঙ্গে আধুনিক ও রুচিশীল ফ্যাশনের মেলবন্ধনে থাকছে নতুন ডিজাইনের পোষাক-পরিচ্ছদ। সেখানে পাওয়া যাবে তরুণ-তরুণীদের জন্য পাঞ্জাবি, থ্রিপিস থেকে শুরু করে শিশুদের জন্য রঙবেরঙের পোশাক।
এর পাশাপাশি দেশীয় ঐতিহ্যকে ধারণ করে থাকবে হাতে তৈরি নানান ধরনের গহনা ও পাটজাত পণ্যের স্টল। মেলাকে আরও মুখরোচক করতে থাকবে রকমারি সুস্বাদু খাবারের আয়োজন।
কিন্তু শুধু কেনাকাটা আর খাবারই নয়, মেলায় থাকছে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাউল গানের মায়াময় সুরে মেতে উঠবেন, যা পুরো উৎসবকে দিবে এক ভিন্নমাত্রা।
‘মিরা’ ফ্যাশন হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, “দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সঙ্গী করে এই মেলার মাধ্যমে আমরা সবাইকে আনন্দের একটি মঞ্চ দিতে চাই। পরিবারের সবাইকে নিয়ে আসুন, উপভোগ করুন শারদীয় উৎসবের রঙিন আবহ আর ঐতিহ্যের স্পর্শ।”
প্রসঙ্গত, ‘মিরা’ শুরু থেকেই সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি পণ্য নিয়ে ফ্যাশন অঙ্গনে সাড়া ফেলেছে। পরিবেশবান্ধব উপকরণ ও বৈচিত্র্যময় ডিজাইনের সংগ্রহ নিয়ে এগিয়ে চলেছে ফ্যাশনসচেতন মানুষের কাছে।
শারদীয় উৎসবের আনন্দে ভাসা, ঐতিহ্যের ধারায় সুর মেলানো এবং ফ্যাশনের নতুন রঙে নিজেকে সাজানোর জন্য ‘মিরা’র আঙিনায় শারদীয় মেলা সকলের জন্য উন্মুক্ত।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম