নিজস্ব প্রতিবেদন ০৩ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৪৭ পি.এম
ছবি: সংগৃহীত
এশিয়া কাপে বাংলাদেশের পথচলা বরাবরই উত্থান-পতনে ভরা। ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত চার আসরের তিনটিতে ফাইনালে উঠেছিল টাইগাররা। তবে সেই ধারাবাহিকতা পরের আসরগুলোতে ধরে রাখতে পারেনি দল—কখনও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। তবুও আসন্ন আসরকে ভিন্ন চোখে দেখছেন অধিনায়ক লিটন দাস। তার বিশ্বাস, এবারের প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপ। টুর্নামেন্টের তৃতীয় দিনে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে নেদারল্যান্ডসকে নিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলেছে টাইগাররা। সেখানে ২-০ ব্যবধানে সিরিজ জিতে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
লিটন মনে করেন, নেদারল্যান্ডস সিরিজ শুধু জয় দিয়েই শেষ হয়নি, প্রস্তুতিতেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তার ভাষায়— “আমার কাছে মনে হয়েছে আমরা দারুণ অবস্থায় আছি। এই ক্যাম্প শুধু ওই সিরিজের জন্য নয়, সামনের দিনগুলোর জন্যও বড় ভূমিকা রাখবে। সত্যি বলতে, এর চেয়ে ভালো ক্যাম্প আমি আগে দেখিনি।”
তিনি জানান, সিলেটের অনুশীলন সুবিধাগুলো বিশেষভাবে কাজে দিয়েছে। মিরপুরে ফিটনেস ট্রেনিংয়ের সুযোগ থাকলেও সিলেটে যে ধরনের ম্যাচ-প্র্যাকটিস হয়েছে, সেটাই ছিল দলের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। লিটনের মতে, “পুরো যাত্রাটাই আমাদের জন্য অসাধারণ ছিল। এই অনুশীলন আর ম্যাচগুলো আমাদের মানসিকভাবে আরও দৃঢ় করেছে।”
শেষ ম্যাচে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেয় বাংলাদেশ। তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন ও জাকের আলী সবাই অন্তত একটি করে ম্যাচ খেলেন। তবে মোহাম্মদ সাইফউদ্দিনকে যথেষ্ট সুযোগ দিতে না পারায় সামান্য আক্ষেপের কথাও বলেন লিটন।
তবুও তিনি ইতিবাচক দিকটাই বড় করে দেখছেন— “প্র্যাকটিস যেমন জরুরি, ম্যাচ খেলে শেখাটাও সমান গুরুত্বপূর্ণ। আসল গেম সেন্স তৈরি হয় ম্যাচ খেলার ভেতর দিয়েই।”
এশিয়া কাপ ঘিরে লিটনের লক্ষ্য পরিষ্কার— “আমার লক্ষ্য একটাই—ভালো ক্রিকেট খেলা। আমরা যদি সেটা করতে পারি, ফলাফল আপনাতেই আসবে।”
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের