বুধবার ২১ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে

নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ১২:১৮ এ.এম

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

একটা সময় ছিল, সন্ধ্যা নামলেই বাড়ির বারান্দা কিংবা উঠোনে বই হাতে বসতেন অনেকেই। গল্প-উপন্যাসের চরিত্রগুলো হয়ে উঠত জীবনেরই অংশ। কিন্তু সময় বদলেছে। এখন হাতে থাকে মোবাইল, ট্যাব বা ল্যাপটপ— ডিজিটাল স্ক্রিনেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। ফলে বই পড়ার অভ্যাস অনেকটাই কমে এসেছে।

তবু আজও যারা বইকে সঙ্গী করেন, তারা জানেন এর আনন্দ অন্য কিছুর সঙ্গে মেলে না। শুধু আনন্দ নয়, বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও বই পড়া শরীর ও মনের জন্য ভীষণ উপকারী। এমনকি গবেষণায় দাবি করা হয়েছে, বই পড়ার অভ্যাস আয়ু পর্যন্ত বাড়াতে পারে।

চলুন জেনে নিই প্রতিদিন বই পড়ার ৬টি স্বাস্থ্যকর উপকারিতা—

১. ঘুমের আগে মনকে শান্ত করে
রাতে ঘুমানোর আগে বই পড়া ঘুমের মান উন্নত করে, গভীর ও দীর্ঘ ঘুমে সাহায্য করে এবং অনিদ্রা কমাতে কার্যকর। তবে খেয়াল রাখতে হবে, মোবাইল বা ট্যাবলেটের স্ক্রিনে পড়া যাবে না; এর নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিন কমিয়ে দেয়।

২. আয়ু বাড়াতে সাহায্য করে
ইয়েল ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের ২০১৬ সালের এক গবেষণা অনুযায়ী, প্রতিদিন অন্তত ৩০ মিনিট বই পড়লে মৃত্যুর ঝুঁকি প্রায় ২০% কমে যায়। বিশেষ করে গল্প-উপন্যাস মস্তিষ্ককে সক্রিয় রাখে, যা গড়ে দুই বছর পর্যন্ত আয়ু বাড়াতে সহায়ক।

৩. বয়স বাড়লেও মস্তিষ্ক সক্রিয় রাখে
নিয়মিত পড়া স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত পড়েন তাদের বয়স বাড়লেও চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির অবনতি তুলনামূলকভাবে ধীর গতিতে ঘটে।

৪. মানসিক চাপ কমায়
কল্পকাহিনি পড়া মনকে হালকা করে, চাপ কমায় এবং ইতিবাচক অনুভূতি জাগায়। দীর্ঘমেয়াদে এটি হতাশা, দুশ্চিন্তা ও নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।

৫. বুদ্ধিমত্তা বাড়ায়
পড়ার মাধ্যমে শব্দভান্ডার সমৃদ্ধ হয়, যা সরাসরি আইকিউ বা বুদ্ধিমত্তা বাড়াতে সহায়তা করে। শিশুদের ছোটবেলা থেকেই পড়ার অভ্যাস তৈরি হলে তাদের আইকিউ পরীক্ষার ফলাফল সাধারণত আরও ভালো হয়।

৬. স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করে
নিয়মিত পড়া স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বোঝার ক্ষমতা বাড়ায়। এর ফলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, যা রোগ প্রতিরোধ ও সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিশাখাপত্তনমে কয়েকদিন

news image

প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে

news image

কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়

news image

ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস

news image

খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক

news image

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা

news image

অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো

news image

অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে

news image

যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু

news image

সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে

news image

দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে

news image

কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী

news image

পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?

news image

প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে

news image

চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!

news image

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো

news image

অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে

news image

গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়

news image

মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে

news image

শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা

news image

প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা

news image

প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'

news image

সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!

news image

চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ

news image

যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন

news image

কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি

news image

সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি

news image

স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?

news image

প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি

news image

সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম