নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৫ ১১:৫০ পি.এম
ছবি: সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, উচ্চ রক্তচাপ বিশ্বজুড়ে অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৩০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১.২৮ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করেন। আরও উদ্বেগের বিষয় হলো—উচ্চ রক্তচাপে আক্রান্তদের প্রায় ৪৬% জানেনই না যে তারা এ রোগে ভুগছেন। এজন্যই একে বলা হয় "নীরব ঘাতক"। কারণ, এটি ধীরে ধীরে রক্তনালীর ক্ষতি করে, অথচ অনেক সময় কোনো স্পষ্ট উপসর্গ দেখা যায় না। এর ফলে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির ক্ষতির ঝুঁকি বেড়ে যায়।
তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সঠিক খাদ্যাভ্যাস এবং ওষুধের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য কিছু খাবার এড়িয়ে চলা জরুরি। জেনে নিন কোন খাবারগুলো উচ্চ রক্তচাপের জন্য ক্ষতিকর—
১. সোডিয়াম সমৃদ্ধ প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার
টিনজাত স্যুপ, হিমায়িত খাবার, ডেলি মিট কিংবা প্যাকেটজাত নানা খাবারে থাকে প্রচুর সোডিয়াম। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি ধরে রাখে, ফলে রক্তচাপ বেড়ে যায়। ২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে—সোডিয়াম গ্রহণ কমালে প্রাপ্তবয়স্কদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
২. অতিরিক্ত চিনি ও চিনিযুক্ত পানীয়
সোডা, মিষ্টি পানীয়, ক্যান্ডি বা ডেজার্টে থাকা অতিরিক্ত চিনি শুধু স্থূলতা নয়, বরং ইনসুলিন প্রতিরোধ ও প্রদাহের ঝুঁকি বাড়ায়। এসব কারণে রক্তচাপও বেড়ে যায়। ২০২৪ সালের একটি পর্যালোচনা (৩৫টি গবেষণার বিশ্লেষণ) দেখিয়েছে—চিনিযুক্ত ও কৃত্রিমভাবে মিষ্টি পানীয় এবং অতিরিক্ত চিনি গ্রহণ সরাসরি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।
৩. স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট (বিশেষত লাল ও প্রক্রিয়াজাত মাংস)
এই ধরনের চর্বি ধমনিতে প্লাক জমতে সাহায্য করে, ফলে ধমনী শক্ত হয়ে যায় ও প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর প্রভাবে রক্তচাপ বেড়ে যায় এবং হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। লাল মাংস, পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার এবং ফ্যাটি কাট মাংসে এগুলো বেশি থাকে। প্রক্রিয়াজাত মাংস আরও ক্ষতিকর, কারণ এতে সোডিয়াম ও ক্ষতিকর চর্বি উভয়ই থাকে।
৪. আচার, সংরক্ষিত ও টিনজাত খাবার
আচার বা টিনজাত খাবার দীর্ঘদিন ভালো রাখতে লবণের ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত লবণ মানেই বেশি সোডিয়াম, যা ধীরে ধীরে রক্তচাপ বাড়ায়। দীর্ঘমেয়াদে এসব খাবার কেবল উচ্চ রক্তচাপ নয়, বরং হৃদরোগ ও কিডনির সমস্যার ঝুঁকিও বাড়ায়।
তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রক্রিয়াজাত, অতিরিক্ত নোনতা ও মিষ্টি খাবার থেকে দূরে থাকুন। এর পরিবর্তে তাজা ফল, শাকসবজি, আঁশযুক্ত শস্য ও স্বাস্থ্যকর ফ্যাট বেছে নিন।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম