নিজস্ব প্রতিবেদন ০৬ সেপ্টেম্বার ২০২৫ ০৫:৪৯ পি.এম
ছবি: সংগৃহীত
আমরা সবাই চাই সুস্থ থাকতে। কিন্তু ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাবার ও অসচেতনতা থেকে শরীরে নানা সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম বড় সমস্যা হলো রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া।
কোলেস্টেরল আসলে খারাপ কিছু নয়— এটি শরীরের নানা কাজে লাগে। কিন্তু মাত্রাতিরিক্ত হলে তা বিপদের কারণ হতে পারে। অতিরিক্ত কোলেস্টেরল রক্তনালিকে শক্ত করে ফেলে, রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।
বারডেম হাসপাতালের চিফ নিউট্রিশন অফিসার, পুষ্টিবিদ আখতারুন নাহার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কিছু সহজ পরামর্শ দিয়েছেন।
রক্তে কোলেস্টেরল কমানোর সহজ উপায়
১. যেসব খাবার এড়িয়ে চলবেন
চর্বি ও ফ্যাটসমৃদ্ধ খাবার খাওয়া কমাতে হবে। যেমন:
ঘি, মাখন, হাঁসের মাংস
মাংসের চর্বি, কলিজা, মগজ
বড় মাছের মাথা, চিংড়ি
নারিকেল, দুধের সর, হাড়ের মজ্জা
কেক, আইসক্রিম, পুডিং, মিষ্টি, কাস্টার্ড
২. স্বাস্থ্যকর চর্বি বেছে নিন
চর্বি পুরোপুরি বাদ নয়, বরং ভালো চর্বি বেছে নিতে হবে। যেমন:
সয়াবিন তেল, সরিষার তেল, সূর্যমুখী তেল
সামুদ্রিক মাছের তেল
৩. খনিজ উপাদান নিশ্চিত করুন
ক্লোরিন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই খাবারে এসব খনিজের ভারসাম্য রাখা দরকার।
৪. নায়াসিন (ভিটামিন বি৩) খান
নায়াসিন কোলেস্টেরল কমাতে কার্যকর। পাওয়া যায়—
ছোলা ভেজানো পরিজ, ভুসিযুক্ত আটা
সবুজ শাকসবজি, মাছ
৫. ঘরোয়া উপায় কাজে লাগান
খালিপেটে এক কোয়া কাঁচা রসুন ও ২০-২৫টি ভিজানো ছোলা খাওয়া রক্তে ক্ষতিকর চর্বি কমাতে সহায়ক।
৬. ওমেগা-৩ যুক্ত খাবার খান
মাছের তেলে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্ত জমাট বাঁধা রোধ করে এবং ক্ষতিকর কোলেস্টেরলের প্রভাব কমায়।
৭. কোলেস্টেরলমুক্ত খাবার বেশি খান
ফলমূল
শাকসবজি
বাদাম ও ডাল
মাছ
ডিমের সাদা অংশ
সয়াবিন ও মাছের তেল
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা আসলে খুব কঠিন নয়। প্রতিদিনের খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনা ও সচেতনতা বজায় রাখলেই শরীরকে সুস্থ রাখা সম্ভব।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম