বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আনন্দঘন পরিবেশের মাধ্যমে প্রতিমা বিসর্জনের সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে, ৬০ বিজিবি

নিজস্ব প্রতিবেদন ১৩ অক্টোবার ২০২৪ ০৩:১৮ পি.এম

আনন্দঘন পরিবেশের মাধ্যমে প্রতিমা বিসর্জনের সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে, ৬০ বিজিবি ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন শংকুচাইল এর স্বর্গীয় ভারত চন্দ্র রায়ের বাড়ি পূজা মন্ডপ এর প্রতিমা বিসর্জনের সময় পরিদর্শন করেন লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি, অধিনায়ক, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। 

রবিবার (১৩ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত ২৮টি পূজা মন্ডপে বিজিবির কঠোর নিরাপত্তার মধ্যে বাদ্য বাজিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে দেবী দূর্গাকে বিদায় জানায় সনাতন ধর্মালম্বীরা। দেবী দূর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গা পূজা-২০২৪।

এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটির সভাপতি সতীস রায় বলেন, গত ০৩ অক্টোবর হতে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা দিতে বিজিবির টহল দল নিয়মিত রেকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখার প্রেক্ষিতে পুজা মন্ডপগুলিতে কোন প্রকার হুমকী ও নিরাপত্তা বিঘ্নিত হয়নি । সকল সনাতন ধর্মালম্বীরা এবারের পূজায় বিগত বছরের তুলনায় স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ ও সম্পন্ন করতে পেরে বিজিবির প্রতি শতভাগ আস্থা অর্জন করেছে। এছাড়া বর্তমান অন্তর্বতীকালীন সরকার তথা বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার ও ৬০ বিজিবির অধিনায়ক এর  ঐকান্তিক প্রচেষ্টায় বিজিবি সদস্য মোতায়েনের মাধ্যমে পুজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং সর্বদাই আমাদেরকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন । প্রতিটি পুজা মন্ডপে দৃশ্যমানভাবে মোবাইল নম্বর সম্বলিত বোর্ড প্রদর্শন, কিছু কিছু মন্ডপে বিজিবির ব্যবস্থাপনায় সিসি টিভি স্থাপন ও  বিজিবি সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা অব্যাহত থাকার কারণে যে কোন উদ্ভূত পরিস্থিতি  রোধ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন ৬০ বিজিবি। যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিজিবি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরুপ কার্যক্রমে সকল হিন্দু ধর্মালম্বীরা স্বস্তি প্রকাশ করেছে। এবারে পুজায় বিজিবির ভূমিকা ছিল খুবই আন্তরিক ও সত্যিই প্রশংসনীয়। এছাড়া, বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষা, চোরাচালান দমন ও নারী ও শিশু পাচার রোধের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তব্য পালনেও তাদের ভুমিকা জনগনের কাছে আস্থা অর্জনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সর্বোপরি পুজার সার্বিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বিজিবি সক্রিয় ভূমিকার কারণে সকল হিন্দু ধর্মালম্বীরা আনন্দিত  এবং বিজিবির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নোত্তরে অধিনায়ক, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বলেন, বিজিবির কঠোর নিরাপত্তায় শারদীয় দূর্গা পূজা সকলেই একত্রে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পেরে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সনাতন ধর্মালম্বীদের পুজা অর্চনা সুন্দর ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্নের ব্যাপারে বিজিবি কর্তৃক সর্বাত্নক সহযোগিতা এবং সার্বিক নিরাপত্তা প্রদান করার প্রেক্ষিতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাধারণ জনগণকে অবহিত করেন। এভাবে সকলের সহযোগীতামূলক মনোভাব নিয়ে কাজ করার কারণে নির্বিঘ্নে পূজা মন্ডপের নিরাপত্তা প্রদান করা সম্ভব হয়েছে বলে তিনি উপস্থিত সকলকে জানান।

আরোও উপস্থিত ছিলেন, ৬০ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত প্লাটুন কমান্ডার, সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি সতীশ রায় ও পূজা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন