নিজস্ব প্রতিবেদন ১৩ অক্টোবার ২০২৪ ০৬:২৮ এ.এম
ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শ্রী শ্রী রাম সুন্দর আশ্রমের নাট মন্দির পরিদর্শনে আসেন তিনি। এ সময় পূজামণ্ডপ ঘুরে দেখে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন। শারদীয় দুর্গাপূজা যাতে সকলে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে করতে পারে সে জন্য বিজিবি কঠোর নিরাপত্তায় রয়েছে বলে আশ্বস্ত করেন। তিনি সকলের সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার জন্য আহবান জানান।
পরিদর্শন শেষে ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ. এম. জাবের বিন জব্বার সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ সমগ্র দেশবাসী সচেষ্ট ছিলাম যাতে হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দর ভাবে পূজা উদযাপন করতে পারে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও নিরাপত্তার সাথে পূজা উদযাপিত হয়েছে। যা ইতোপূর্বে হয়েছে কিনা আমার জানা নাই। এবার খুব সুন্দর ভাবে উদযাপন হয়েছে। আমরা প্রত্যেকটি পূজামণ্ডপের খোঁজ খবর রেখেছি। এছাড়াও জেলা প্রশাসনসহ পুলিশ, আনসারসহ অন্যান্য বাহিনীর সমন্বয় ছিল।পূজামন্ড পের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী ছিল। আমরা সকলে মিলে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে পেরেছি। আশা করি বিসর্জনের মধ্য দিয়ে দূর্গাপুজা সুন্দরভাবে শেষ হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬০ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, শ্রী শ্রী রাম সুন্দর আশ্রমের সভাপতি শ্রী অজয় চক্রবর্তী, শ্রী শ্রী রাম সুন্দর আশ্রম পুজা কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস প্রমুখ।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন