নিজস্ব প্রতিবেদন ১২ অক্টোবার ২০২৪ ০৭:০৪ এ.এম
ছবি: সংগৃহীত
অবৈধভাবে কুষ্টিয়া সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডে অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- নাটোর জেলার চক বৈদ্যনাথ গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৭), একই জেলার উত্তর বড়গাছা জোলারপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রেজাউল ইসলাম (৩০) এবং রাজশাহী জেলার বাঘা উপজেলা মীরগঞ্জ হরিরামপুর গ্রামের মো. আনসার সরকারের ছেলে মো. আমিনুল ইসলাম ডাবলু (৪২)।
লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, কুষ্টিয়া ৪৭ বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/৫-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া গ্রামের মো. আকবর আলীর (৫৫) বাড়িতে অবস্থান নেয় তারা তিনজন। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আটক রাশেদুল ইসলামের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, ৫টি নাশকতার মামলা এবং ১১টি সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলার রয়েছে। এ ছাড়াও রাশেদুলের সহযোগী রেজাউল ইসলামের বিরুদ্ধে ৪টি মাদক মামলা, ৪টি মোটরসাইকেল চুরির মামলা এবং ২টি চাঁদাবাজির মামলা রয়েছে। অপরজন আমিনুল ইসলাম ডাবলুর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
কুষ্টিয়া বিজিবির এই কর্মকর্তা উল্লেখ্য করেন, আটকদের মধ্যে দুজনের বিরুদ্ধে ৫ আগস্ট এবং তার পরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও মামলা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী দৌলতপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তদের অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় নাটোর জেলা থেকে একটি বিশেষ পুলিশ টহল দল এসে প্রিজনভ্যানে করে দৌলতপুর থানা থেকে দ্রুততম সময়ের মধ্যে স্থানান্তর কার্যক্রম একই সঙ্গে চলমান রয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন