নিজস্ব প্রতিবেদন ১৫ সেপ্টেম্বার ২০২৫ ১১:৩৪ পি.এম
সংগৃহীত
দুর্গাপূজা উদযাপনে অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল রয়ে গেছে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা রক্ষার প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা বলেন, পূজার ক্ষেত্রে যত ধরনের প্রস্তুতি আছে আমাদের নিতে হবে। পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কে কোন ধর্মের আমরা সেটা দেখবো না, আমাদের সবার দায়িত্ব তারা যেন পূজাটা ভালোভাবে করতে পারে। এজন্য সবার সাহায্য-সহযোগিতা দরকার।
তিনি বলেন, পূজার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমাদের যা যা করার আমরা সবই করব। পূজাটা যেন নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি মেনে করতে পারে সেজন্য আমরা সব ব্যবস্থা করে দেব। এটার পবিত্রতা যেন রক্ষা হয় আমরা সব ব্যবস্থা করবো।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অনেক জায়গায় একটু সমস্যা আছে। কমিটির নিজেদের মধ্যে একটা কোন্দল রয়ে গেছে। আমরা অনুরোধ করব, তাদের নিজেদের কোন্দলটা মিটিয়ে পূজাটা যাতে ভালোভাবে সম্পন্ন হয়। আপনারা (সাংবাদিক) লোকজনকে বলবেন, আমরাও বলব। আমরা আশা করি পূজাটা খুব ভালোভাবে ও নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে হয়ে যাবে।'
এ সময় লুট হওয়া অস্ত্রের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে।
জাতীয় নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে খুব ভালো থাকে, এ ব্যাপারে আলোচনা হয়েছে।
ডাকসু-জাকসু নির্বাচন হলো। এ নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এগুলোর মধ্যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু দায়িত্ব ছিল, আমরা মনে হয় সেটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কারো কোনো অভিযোগ নেই। আমাদের প্রস্তুতিরও কোনো অভাব ছিল না।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলার চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন তো আরও অনেক পরে। এটার জন্য আমরা ট্রেনিং শুরু করে দিয়েছি। প্রস্তুতি শুরু হয়ে গেছে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা