বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জেলা প্রতিবেদক ১৭ সেপ্টেম্বার ২০২৫ ১২:০১ পি.এম

সংগৃহীত সংগৃহীত

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গাজীপুরের ডিপ্লোমা প্রকৌশলীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেন তারা। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে তারা এসব কর্মসূচি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা।

পদমর্যাদা রক্ষা ও দাবি আদায়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ না থাকলে আগামীতে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী ডিপ্লোমা প্রকৌশলীরা। তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

একই দাবিতে মঙ্গলবার বিকালেও তারা ট্রেনলাইন অবরোধ করে প্রতিবাদ জানান। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা বলেন, ‘যারা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এ কর্মসূচি।’

গাজীপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম জানান, দুপুর দেড়টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলীদের দাবিগুলো হলো:

১. সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করা।

২. সব প্রতিষ্ঠানে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীর জনবল কাঠামোতে অনুপাত ১:৫ নির্ধারণ।

৩. উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদোন্নতির সুযোগ বাস্তবায়ন।

৪. ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জারি করা প্রজ্ঞাপন অমান্য করে নিচু স্তরের পদে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগ বন্ধ করা।

৫. ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালানো বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

৬. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:১২ নির্ধারণ করে শিক্ষক সংকট নিরসন।

৭. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন