নিজস্ব প্রতিবেদন ৩০ অক্টোবার ২০২৪ ০৫:৪৮ এ.এম
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালীগঞ্জে শাকিরিন আক্তার নামের এক নারীকে হত্যার ঘটনায় তার সাবেক স্বামী সাইদুর রহমান সানিকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেটের পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। নিহত শাকিরিন আক্তার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণপাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানার পুলিশ জামালপুর ইউনিয়নের নারগানা এলাকা থেকে একটি অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত করে পুলিশ।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মধ্য নারগানা গ্রামের হারুন অর রশিদের মেয়ে শাকিরিনের সঙ্গে নরসিংদীর পলাশ উপজেলার শাহ আলমের ছেলে সাইদুর রহমান সানির সঙ্গে বিয়ে হয়। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আবার শাকিরিনকে ঢাকার সাভারে বিয়ে দেওয়া হয়। বর্তমান স্বামীর বাড়ি থেকে শাকিরিন বাবার বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে সাবেক স্বামীর সঙ্গে যোগাযোগ করে গত ২২ সেপ্টেম্বর সকালে ঢাকার নবাবগঞ্জের আহসানিয়া মঞ্জিলে বেড়াতে যান। সেখানে শাকিরিনের টিকটক করাকে কেন্দ্র করে সাবেক স্বামী সানির সঙ্গে মনোমালিন্য হয়। বাকবিতণ্ডার জেরে ফেরার পথে শাকিরিনকে হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে দেয় সাবেক স্বামী সানি।
গ্রেপ্তারের পর সাইদুর রহমান সানি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, সাবেক স্ত্রীকে নিয়ে ঘটনার দিন ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে নার্ভানা এলাকায় খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ শেষে ওড়নার সাহায্যে শ্বাসরোধে হত্যা করেন।
কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সাবেক স্ত্রী শাকিরিনকে হত্যার ঘটনায় সাইদুর রহমান সানিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। হত্যার কিছু আলামত উদ্ধার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন