নিজস্ব প্রতিবেদন ২১ ডিসেম্বার ২০২৪ ০১:৫৪ এ.এম
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলীতে টিকটক করা নিয়ে পারিবারিক কলহের জেরে নির্যাতনের পর স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পরে বাড়িতে গিয়ে স্বামীও গলায় ফাঁস নেওয়ার চেষ্টাকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
মৃত ওই স্ত্রীর নাম জুবেয়ারা জান্নাতি (১৭)। তার বাবার নাম সুমন রশিদী। অপরদিকে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া যুবকের নাম ইমন সরদার (১৮)। তার বাবার নাম আল-আমিন সরদার।
মেয়ের বাবার অভিযোগ তার মেয়েকে নির্যাতন শেষে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে যায় ইমন ও তার পরিবার। গত এক বছর আগে প্রেমের ফাঁদে ফেলে ইমন জুবেয়ারাকে বিয়ে করে।
জানা গেছে, ইমনের সঙ্গে জুবেয়ারার টিকটিক করা নিয়ে পারিবারিক কলহ সৃষ্ট হয়। টিকটিক করার জন্য স্ত্রী জুবেয়ারার মাথার চুলের শোভাবর্ধন করা নিয়ে আজ দুপুরের দিকে তাদের কলহ বাধে। এক পর্যায়ে ইমন তার মাথার চুল কেটে দেয় এবং ঘরে বসে নির্যাতন চালায়। এরপর বিকেলে জুবেয়ারার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বামী ইমন সরদার।
পরে স্ত্রী জুবেয়ারা জান্নাতির মরদেহ স্বামী ইমন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর দৌড়ে বাড়ি গিয়ে ঘরের দরজা লাগিয়ে সেও গলায় ফাঁস দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাকে বরিশালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান জানান, বিকেলে এক নারী এবং তার স্বামী আত্মহত্যার চেষ্টা করার ঘটনা জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। লাশ সুরতহাল শেষে বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩