রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

‘বড় অপরাধীদের জামিন’ সংবাদ নিয়ে পুলিশের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৫ ০৯:৪০ পি.এম

সংগৃহীত সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ‘গ্রেপ্তার বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায়, কীভাবে তা বোধগম্য নয়’। 

বাস্তবে আইজিপি এমন কোনো মন্তব্য করেননি উল্লেখ করে ফটোকার্ডে প্রকাশিত জামিন সংক্রান্ত বক্তব্যটি আইজিপির নয় বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

এতে বলা হয়, ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ‘গ্রেপ্তার বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায়, কীভাবে তা বোধগম্য নয়’। বাস্তবে আইজিপি এমন কোনো মন্তব্য করেননি। ৩০ সেপ্টেম্বর, পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আইজিপির দেওয়া বক্তব্য বিকৃত করে ফটোকার্ডটি প্রস্তুত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ধারণ করা রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, এক সাংবাদিক প্রশ্ন করেন, মোহাম্মদপুরে আপনারা দেখছেন যে সেখানে কিশোর গ্যাং এবং সন্ত্রাসীদের প্রচুর দৌরাত্ম রয়েছে এবং আপনাদের পুলিশ সদস্যও আহত হয়েছে। শুধু মোহাম্মদপুর কেন্দ্রিক অনেক নিউজ হয়েছে। আপনারাও অনেক অভিযোগ তুলেছেন। এখনো সেখানে সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু কমছে না। এই পরিস্থিতিতে শুধু এই একটা এলাকায় এখনো পুলিশ মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই, সেখানে এত বড় একটা নির্বাচন! আসলে সক্ষমতা আছে কিনা পুলিশের? 

এমন প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, অবশ্যই, সক্ষমতা অবশ্যই আছে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, আপনাদেরও কোন সন্দেহ না থাকুক, এটা আমি চাই। মোহাম্মদপুরেরটা, ইটস এ ক্রাইম সিচুয়েশন। এখানে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে। আপনারা জানেন যে, আমরা মাঠে আমাদের বেসামরিক শক্তির সহায়তায় এখানে সামরিক বাহিনী আছে। আমরা তাদের সাহায্য নিয়েও মোহাম্মদপুরে আদাবর, বসিলা; এসব জায়গাতে আমরা চেষ্টা করছি। এদের কন্টেইন করতে।

এব্যাপারে আইজিপি বলেন, আমাদের একটা প্রধান, বড় অন্তরায় হচ্ছে যে, অনেক ক্রিমিনালও কিভাবে যেন গ্রেপ্তারের পরেও জামিন পেয়ে যায় এবং জামিনে এসে তারা আবার বিপুল উৎসাহে অপরাধ করা শুরু করে। মোহাম্মদপুরের যারা এই আপনারা যাদেরকে কিশোর গ্যাং বলেন, মানে অল্প বয়সী অপরাধী। তারা কি পরিমাণ গ্রেপ্তার করেছেন এবং তারপরে দেখা গেছে, সব আবার এলাকায় চলে এসেছে।

আইজিপি বলেন, এখন এগুলোকে কন্টেইন করার জন্য আমরা নানান কায়দা-কানুন করছি। এবং আমরা চেষ্টা করছি- কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমাদেরকে নিয়ন্ত্রণমূলক আটক আদেশও দিতে হতে পারে। কারণ আলটিমেটলি আমাদের পরিস্থিতি এমনভাবে বজায় রাখতে হবে, যাতে আমরা সেই মুক্ত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারি। এটা আমাদের করতেই হবে, দরকার হলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাবো।

জামিন প্রসঙ্গে আরেক সাংবাদিক প্রশ্ন করে বলেন, আইনজীবী বা আইনজীবী নেতাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন কিনা? কারণ তারা কিন্তু এখানে কন্ট্রাক্ট জামিন করেন। একই প্রসঙ্গে মোহাম্মদপুরের কিশোরের গ্যাংয়ের মূলনেতা আনোয়ারের কথা উল্লেখ করেন। আনোয়ার গ্রেপ্তারের মাত্র আড়াই মাসের মধ্যে জামিন হয়ে গেছে। অথচ তার বিরুদ্ধে ১৭/১৮ টা মামলা!

এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আসলে বিচারের, জাস্টিস সিস্টেমটা শুধু পুলিশের উপরে নির্ভর করে না, সেটা সবাই। বিচারক এজ ওয়েল এজ যারা প্রসিকিউটরস, যারা ডিফেন্সের সবাই মিলেই বিচারটা। এখানে আমার বিশ্বাস, সবাই এই এক উদ্দেশ্য নিয়ে, মানে ন্যায় বিচার যেন হয়, এক উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করবে। আমরা প্রসিকিউটরস যারা আছেন (পাবলিক প্রসিকিউটরস) তাদেরকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা ইতোমধ্যে মাননীয় আইন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আমরা প্রসিকিউটরদের সঙ্গেও বসবো। আমরা আমাদের অসুবিধাগুলো তাদেরকে জানাবো।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা