সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মসজিদে খুতবায় আলোচনা নিয়ে দ্বন্দ্ব, ছাত্রদলের হামলায় ৩ জামায়াতকর্মী আহত

নিজস্ব প্রতিবেদন ২০ অক্টোবার ২০২৪ ০৪:৫৭ এ.এম

মসজিদে খুতবায় আলোচনা নিয়ে দ্বন্দ্ব, ছাত্রদলের হামলায় ৩ জামায়াতকর্মী আহত ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে মসজিদের ইমামসহ তিন জামায়াতকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: জামায়াতকর্মী ও নারায়াণ পাশা মসজিদের ইমাম মাওলানা মো. মনিরুজ্জামান (৪০),  মো. নাঈম আবদুল্লাহ ( ৩৫) ও মো. আলামিন (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, উপজেলা জামায়াতকর্মী মাওলানা মনিরুজ্জামান শুক্রবার (১৮ অক্টোবর) নারায়াণ পাশা জামে মসজিদে জুম্মার খুতবায় সুন্দর সমাজ গঠনের ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা করেন। তখন মসজিদে উপস্থিত ছাত্রদল নেতা রাসেল জামায়াত নিয়ে আলোচনা করতে বাধা দেন। এ নিয়ে মসজিদের ওই ছাত্রদল নেতা ইমামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ ঘটনার জেরে শনিবার বেলা ১১টার দিকে ইমাম সাহেব ও তার দুই সঙ্গীকে বাজারে দেখতে পেয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিরাজ, সাবেক ছাত্রদল নেতা রাসেলসহ ২৫/৩০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত নেতা মনিরুজ্জামান, নাইম ও আলামিনের ওপর হামলা চালান। এ সময় পিটিয়ে তাদের মাথায় ও পায়ে জখম করা হয়। এতে আলামিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ দিকে, এ হামলার প্রতিবাদে বিকেল ৫টার দিকে উপজেলা শহরে একটি মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ হামলার  প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিরাজ মোবাইল ফোনে বলেন, ‘যাদের ওপর হামলা হয়েছে তারা জামায়াতের কেউ নন। তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে।’

হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয় বিস্তারিত বলতে পারবেন আমার বড় ভাই, এই বলে তিনি ফোন ধরিয়ে দেন সাবেক ছাত্রদল নেতা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদকে।

এ সময় রাসেলকে প্রশ্ন করা হলে হামলার অভিযোগ স্বীকার করে তিনি বলেন, ‘যাদের ওপর হামলা করা হয়েছে তারা জামায়াতের লোক না। তাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগ নেতা। তারা আওয়ামী লীগের আমলে অনেক ভালো অবস্থায় ছিল। এখনও তারা চোখ রাঙানি দিয়ে চলবে তা হতে পারে না। তাই এলাকার লোকজন তাদের ওপর হামলা করেছে।’

এদিকে এ ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেনের স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে ১৯ অক্টোবরের মধ্যে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।’

জেলা ছাত্রদলের আহবায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ আজ এই নির্দেশনা দেন।

এ বিষয়ে বাউল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩