নিজস্ব প্রতিবেদন ২৩ অক্টোবার ২০২৪ ০৪:৪৬ এ.এম
ছবি: সংগৃহীত
ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে একদিনে গ্রেপ্তার করা হয়েছে ৫৪ জন বাংলাদেশি নাগরিককে। ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আটককৃতদের পরিচয় প্রকাশ্য না আনলেও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি আটককৃতরা বিভিন্ন সময় ভারতের কাজের সন্ধানে এসেছিলেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার নশিপুর পঞ্চায়েতের পরসাহেবনগর মাঠে অভিযান চালায় রানিতলা থানা।
ওসি মহম্মদ খুরশিদ আলম সংবাদমাধ্যমকে জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই এলাকা থেকে একে একে আটক করা হয় মোট ৪১ জন বাংলাদেশি নাগরিককে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। দক্ষিণ ভারতে কাজের জন্য গত কয়েক মাস আগে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন। সোমবার তারা বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণের বিভিন্ন রাজ্য থেকে কলকাতার শিয়ালদা স্টেশনে এসে পৌঁছান। এরপর লোকাল ট্রেনে করে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা পৌঁছে সীমান্ত সংলগ্ন এলাকায় জোড় হয়েছিলেন। গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে এসে পৌঁছালে পুলিশ হানা দেয় এবং তাদের আটক করে। আটককৃতদের এদিন আদালতে তোলা হয়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের পাঁচদিনের রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন স্বরূপনগর এলাকায় একই দিনে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জন বাংলাদেশি নাগরিককে। বিএসএফের অভিযোগ সোমবার ভোর রাতে বিথারী তাড়ালী ও কৈজুরী বিওপি এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। এসময় বিএসএফের ১৪৩ নম্বর এবং ১০২ সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটক করে। আটককৃতদের মধ্য সাতজন শিশু, চারজন নারী এবং দুজন পুরুষ। ধৃতরা প্রত্যেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। আটককৃতদের বসিরহাট আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না