নিজস্ব প্রতিবেদন ২৯ অক্টোবার ২০২৪ ০৮:৫৭ এ.এম
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যশোর জেলার কোতোয়ালী থানার কচুয়া গ্রামের কুদ্দুস খানের ছেলে শামীম রেজা (৩৪), একই গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান (৩৮), একই উপজেলার মনসেপুর গ্রামের মো. ইউনুস মোল্লাের ছেলে আলমগীর হোসেন (৩৩), ট্রাকের চালক কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে আবুল বাশার (৩০) ও একই গ্রামের মৃত ওয়াজেদের ছেলে বাবু মিয়া (২৫)।
পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন জানান, জননী ফুড প্রোডাক্ট কোম্পানির ৪০০ বস্তা চিনি নিয়ে একটি ট্রাক সিলেট থেকে রংপুর যাচ্ছিল। গত ২৫ অক্টোবর দিনগত রাত ২টার দিকে ট্রাকটি রাজবাড়ী সদরের খানখানাপুর বড় ব্রিজ এলাকায় এলে ট্রাকের চালক আবুল বাশারের যোগসাজশে ছিনতাইকারী চক্র সড়কে প্রাইভেটকার দিয়ে ট্রাকটি থামিয়ে ছিনতাই করে। এ সময় তারা ট্রাকে থাকা ওই কোম্পানির শ্রমিক সরোয়ার হোসেনকে জোরপূর্বক ট্রাক থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে হাঁত-পা বেঁধে ফরিদপুরের কানাইপুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে দেন। পরে ২৬ অক্টোবর ভোর ৪টার দিকে সরোয়ার হাত পায়ের বাধঁন খুলে ঘটনাটি তার ভাই মোবারক হোসেনকে জানান। তিনি ঘটনাটি জানার পরপরই জননী ফুড প্রোডাক্ট কোম্পানির জেনারেল ম্যানেজার তানজিল ইসলামকে তা জানান।
শামীমা পারভিন জানান, এ ঘটনায় ২৭ অক্টোবর তানজিল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। ২৮ অক্টোবর রাতভর যশোর জেলার কোতোয়ালী মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক ও চিনি বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত ট্রাকচালক আবুল বাশারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন