নিজস্ব প্রতিবেদন ০৪ নভেম্বার ২০২৪ ০৪:১৪ এ.এম
ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে আপন চাচিকে হত্যার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার নাম ইমরান খান আকাশ (২৬)।
রোববার (৩ নভেম্বর) দুপুরে কুতুবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর যুব সমাজের উদ্যোগে মানববন্ধনে ইমরান খান আকাশকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে গত বুধবার (৩০ অক্টোবর) রাতে কুতুব ইউনিয়ননের আবদুল্লাহপুর হাসপাতালের টেক এলাকায় ওই ঘটনা ঘটে। শনিবার (২ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নারী মারা যান।
ইমরান খান আকাশ বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই ওয়ার্ড সহসভাপতি।
জানা যায়, দীর্ঘ আট মাস আগে তিন কন্যার জননী নিহত তাজনাহার বেগমের (৪৬) স্বামী আলমগীর খান মারা যান। নিহত তাজনাহার বেগম অভিযুক্ত ইমরান খান আকাশের আপন চাচি হন। গত বুধবার (৩০ অক্টোবর) রাতে অভিযুক্ত আকাশ তার সহযোগীদের নিয়ে তাজনাহারকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ বলেন, স্বামীহারা তাজনাহারকে হত্যার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার ইমরান খান আকাশ গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। অন্যথায় ওই নারীর আত্মা শান্তি পাবে না। এছাড়া সন্ত্রাসী আকাশকে গ্রেপ্তার না করলে তিনি তাজনাহারের তিন এতিম শিশুকন্যার ক্ষতি করতে পারে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, তাজনাহার আহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এখন তার মৃত্যুতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এলাকাবাসীর প্রতিবাদের বিষয়টি শুনেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হোসেন, সাবেক চেয়ারম্যান মমিন উল্যাহ, সমাজসেবক জাহাঙ্গীর আলম হিরনসহ এলাকার লোকজন ও নিহতের তিন মেয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন