নিজস্ব প্রতিবেদন ১৫ সেপ্টেম্বার ২০২৪ ০৩:৩৫ পি.এম
ছবি: সংগৃহীত
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর জওয়ানদের পুনর্বহালের দাবি জানানো হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি তোলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় সাজা শেষ হলেও আইনি জটিলতায় ১৬ বছর ধরে কারাগারে থাকা সদস্যদের ৩০ দিনের মধ্যে মুক্তির আল্টিমেটাম দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকরিচ্যুত হাবিলদার মোশারেফ হোসেন। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিডিআরদের সঙ্গে কৌশলে পারতো না। বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের বর্ডার গার্ডদের পরাস্ত করতে না পেরে ক্ষোভে ২০০৯ সালে পিলখানায় হত্যাকাণ্ড চালানো হয়েছে। বিডিআরকে পঙ্গু করতে মেধাবী অফিসারদের পরিকল্পিতভাবে হত্যা করে উলটো দায় চাপিয়ে নিরপরাধ ১৮ হাজার ৫২০ জন বিডিআরকে কারাদণ্ডসহ চাকরিচ্যুত করা হয়েছে। এরপর থেকে পরিবারের সদস্যদের নিয়ে চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যরা মানবেতর জীবনযাপন করেছেন।
তিনি বলেন, বর্তমান সময়ে ওই হত্যাকাণ্ড নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। সঠিক তদন্ত হলে আমিসহ অনেকেই নির্দোষ প্রমাণিত হবো। আমি দাবি জানাই, যাদের চাকরির বয়সসীমা রয়েছে, তাদের চাকরিতে ফিরিয়ে নেওয়া হোক। আর যাদের বয়সসীমা শেষ হয়েছে তাদের পেনশনসহ শতভাগ সুবিধা প্রদান করা হোক।
এ সময়ে তারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এরমধ্যে বিডিআর বিদ্রোহ না বলে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড অভিহিত করা। এ ঘটনায় গঠিত প্রহসনের বিশেষ আদালত নির্বাহী আদেশে বাতিল করা। চাকরিচ্যুতদের পুনর্বহালসহ সব সুবিধা প্রদান। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও কুশীলবদের শনাক্তে স্বাধীন তদন্ত কমিটি গঠন। শাহাদাত বরণকারী ৫৭ মেধাবী সেনা কর্মকর্তাসহ নিহত ৭৪ জনকে শহিদি মর্যাদা প্রদান। ২৫ ফেব্রুয়ারিকে পিলখানা ট্র্যাজেডি দিবস ঘোষণা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা-পরবর্তী তদন্ত বা জিজ্ঞাসাবাদের নামে নিরাপত্তা হেফাজতে হত্যা করা বিডিআর সদস্যদের তালিকা প্রকাশ ও তাদের পরিবারকে সহায়তা প্রদান। জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্ত করে বিচার। বিশেষ আদালতের দেওয়া সাজা শেষেও অনেক বিডিআর সদস্যরা বিস্ফোরক মামলায় ১৬ বছর ধরে কারাবন্দি রয়েছে, তাদের মুক্তি প্রদান।
দাবি সম্বলিত স্মারকলিপি চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাকরিচ্যুত হাবিদার শহিদুল ইসলাম, মো. ইউনুস, আবদুর রহিম, সিপাহি মনিরুল ইসলাম, হাবিবুর রহমান।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন