নিজস্ব প্রতিবেদন ০৭ নভেম্বার ২০২৪ ০৩:৩৯ এ.এম
ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব, স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়। এরপর তদন্ত শেষে সরকারের নির্দেশে এ সিদ্ধান্ত নেয় বিএফআইইউ।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সাকিবের বক্তব্য বা প্রতিক্রিয়া জানা যায়নি। তবে তার ঘনিষ্ঠরা বলছেন, অ্যাকাউন্ট জব্দের মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের অচিরেই দেশে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হলো। এ মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত তার না খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয় কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল এই তারকা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি ছিলেন একজন সংসদ সদস্য। আন্দোলনকালে তিনি ছিলেন দেশের বাইরে এবং ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় কোনো মন্তব্যও করেননি। তার এই নীরবতাকে পতিত সরকারের প্রতি তার সমর্থন ধরে নিয়ে সাকিবের বিরুদ্ধে অবস্থান নেন আন্দোলনকারীরা।
এর ফলে ধারণা করা হচ্ছিল, ৫ আগস্টের পরই সাকিবের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাবে; কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটেও জাতীয় দলের হয়ে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সুযোগ পান তিনি। ভারতের কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন এবং ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু তার খেলা নিয়েপক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিবাদের মুখে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে আর দেশে ফেরা হয়নি সাকিবের।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা